সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা রানীগাঁওয়ে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব রাজার বাজার স্কুল: অতীত দিনের স্মৃতিগাঁথা- সুভাষ চন্দ্র দেব ইসলামি স্বর্ণযুগের শ্রেষ্ঠ চিকিৎসক ইবনে সিনার মৃত্যুবার্ষিকী আজ চুনারুঘাটে কাজিরখিল সেতুর কাছেই ড্রেজার দিয়ে বালু উত্তোলন, সেতুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন প্লাস্টিকের দাপটে বিলুপ্তির পথে বাঁশ-বেত শিল্প, লাখাইয়ে ঐতিহ্য বাঁচাতে বৃদ্ধের লড়াই চুনারুঘাট সীমান্তে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, সুস্থ জীবনধারার ওপর গুরুত্বারোপ চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে দিনভর অভিযান

বরগুনা পলিটেকনিকে “INNOVATE X HACKATHON-2025” অনুষ্ঠিত হতে যাচ্ছে

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

 

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে আগামী ২৬ অক্টোবর ২০২৫, দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হতে যাচ্ছে প্রযুক্তি উদ্ভাবন ও সৃজনশীলতার অন্যতম আয়োজন “INNOVATE X HACKATHON-2025”। এ আয়োজনে থাকবে Project Exhibition ও Award Ceremony, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের সুযোগ পাবেন।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ৫ম তলার নেটওয়ার্ক ল্যাবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও Tech Innovators Club-এর প্রধান উপদেষ্টা জনাব অনিল চন্দ্র কির্তুনিয়া। উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত থাকবেন অত্র প্রতিষ্ঠানের রেজিস্টার স্যার, বিভিন্ন টেকনোলজির বিভাগীয় প্রধানসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

আয়োজনটির উদ্যোগ নিয়েছে Tech Innovators Club, যার লক্ষ্য শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, চিন্তা ও দক্ষতা উন্নয়নে অনুপ্রাণিত করা।

Tech Innovators Club-এর এক্সিকিউটিভ মেম্বার সাদ্দাম হোসেন জানান,

> “এই হ্যাকাথন আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ তৈরি করা এবং প্রযুক্তির ভবিষ্যতের পথে তাদের এগিয়ে নেওয়া।”

আয়োজকরা আশা করছেন, এ ধরনের আয়োজন তরুণ শিক্ষার্থীদের নতুন ধারণা ও সৃজনশীল উদ্ভাবনের প্রতি আগ্রহী করে তুলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews