বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ ধুলিয়াখাল-দিঘলবাগ সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চুনারুঘাট উপজেলা কমিটি গঠন চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল 

বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত 

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

 

পরিবেশ রক্ষা ও সবুজায়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৫” আজ ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ অনিল চন্দ্র কির্তুনিয়া। এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অধ্যক্ষ অনিল চন্দ্র কির্তুনিয়া তাঁর বক্তব্যে বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি মানুষ যদি একটি করে গাছ লাগায় এবং তার যত্ন নেয়, তাহলে আমরা একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব।”

কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাস ও এর আশপাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।

শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews