1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে কৃষি কর্মকর্তার উদ্যোগে প্রথমবারের মতো স্ট্রবেরি চাষ শুরু শারদীয় দুর্গোৎসবে সাংবাদিক নেতা নোমান মিয়ার শুভেচ্ছা আহম্মদাবাদে চীফ প্রসিকিউটর আমিনুল ইসলামের পক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান  দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বর্ষা ও রামীমের কৃতিত্বপূর্ণ সাফল্য চুনারুঘাটে শারদীয় দুর্গাপূজায় প্রবাসী রাসেলের মহতী উদ্যোগ শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান জাকির হোসেন পলাশ মাধবপুরে সরকারবিরোধী লেখালেখির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাজার বাজার বাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন কনক লাল ঘোষ রতন দুর্গোৎসবে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ আঃ আওয়াল

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বর্ষা ও রামীমের কৃতিত্বপূর্ণ সাফল্য

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ সাফল্য অর্জন করেছে বর্ষা ও রামীম। তাদের টেলেন্টপুল বৃত্তি অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন অর্জন তাদের অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন। এ সাফল্য আগামী দিনে অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় মনোযোগী হতে অনুপ্রাণিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তাসকিয়া তাবাসসুম বর্ষা আশ্রাবপুর গ্রামের জমাদার বাড়ির ও গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাসুক মিয়ার কন্যা। অপর শিক্ষার্থী জাকারিয়া হাসান রামীম একি গ্রাম ও বাড়ির এবং গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফারুক আহমেদ এর ছেলে।

সফল শিক্ষার্থী বর্ষা ও রামীমের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের অভিভাবক, শিক্ষক এবং বিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয়রা।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews