
পরিবেশের ভারসাম্য রক্ষা, বনায়ন কার্যক্রমো জোরদার এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী কালেঙ্গা বন বিটে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে বৃক্ষরোপণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব।
এসময় উপস্থিত ছিলেন কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আলামিন এফজি নূর মোহাম্মদ।
গতকাল ১৪ অক্টোবর দুপুরের দিকে তিনি চুনারুঘাটের কালেঙ্গা বন বিট এলাকায় পৌঁছান এবং সেখানে আনুষ্ঠানিকভাবে একটি ‘অর্তকি’ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির শুভ সূচনা করেন।
রোপণ শেষে জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব বলেন,পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বনায়ন কার্যক্রম আরও জোরদার করা সময়ের দাবি। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে আমাদের সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে এবং সেগুলো পরিচর্যা করতে হবে।”
বৃক্ষরোপণকালে কালেঙ্গা বিট অফিসার আব্দুল্লাহ আল আমিনসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিট অফিসার আব্দুল্লাহ আল আমিন জেলা পরিষদ প্রশাসকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বনের জীববৈচিত্র্য রক্ষায় তাদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার কথা ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় বন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিবেশ রক্ষায় প্রশাসনিক ও সামাজিক পর্যায়ে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
দ.ক.সিআর