বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

চুনারুঘাটে ৫০ লক্ষ টাকার সিলিকা বালু জব্ধ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাটে ৫০ লক্ষ টাকার বেশি সিলিকা বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার।

(২১ অক্টোবর)মঙ্গলবার বিকেলে চুনারুঘাট উপজেলার ৮ নং সাটিয়াজুড়ি ইউনিয়নের শ্রী বাড়ি চা বাগান এলাকার করাঙ্গী নদী থেকে ১ লক্ষ ১৪ হাজার ঘনফুট অবৈধ সিলিকা বালু জব্ধ করা হয়।

জানাযায়,চুনারুঘাট উপজেলার পূর্বাঞ্চলের করাঙ্গী নদী থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে যাচ্ছিল একটি চক্র।
মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আনোয়ার সরেজমিন গিয়ে বালুগুলো জব্দ করেন।প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু কেখোরা করা পালিয়ে যায়। এ সময় কাউকে গ্রেফতার করতে পারেন নি।

অভিযানের সময় চুনারুঘাট থানার পুলিশের একটি টিম সহযোগিতা করে।

চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার বলেন,অবৈধ বালু ব্যবসায়ী, বালুখেকু ও সিলিকা বালু উত্তোনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

দ.ক.সিআর।.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews