1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুর ইউনিয়নে আশেকে রাসূলদের মিলনমেলায় জায়গা নাপেয়ে সড়কেও দাঁড়িয়ে অংশ নেন অনেকে জিরো টলারেন্সের পরও মাদক কেন নিয়ন্ত্রণের বাইরে? মাদকবিরোধী যুদ্ধের সাফল্য, ব্যর্থতা ও আমাদের দায় সাবেক চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালন মৌলভীবাজারে বিরতিহীন বাস আটক, চরম যাত্রী ভোগান্তি ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার: নিকোলাস বিশ্বাস শরতের ভোরে শীতের আমেজ সিলেট প্রেস ক্লাবে শরতের কবিতা পাঠের আসর চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী “কারাম উৎসব” সম্পন্ন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী আজ

গাজীপুর ইউনিয়নে আশেকে রাসূলদের মিলনমেলায় জায়গা নাপেয়ে সড়কেও দাঁড়িয়ে অংশ নেন অনেকে

মহিবুর তালুকদার শিবলু
  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নে দাওয়াতে ইসলামীর উদ্যোগে ইজতিমায় জিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এ মাহফিলে বিপুলসংখ্যক মুসল্লি, সুন্নি ওলামা-মাশায়েখ ও আশেকে রাসূল অংশগ্রহণ করেন।

মাহফিলে ১নং গাজীপুর ইউনিয়ন ছাড়াও চুনারুঘাট উপজেলা এবং হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ইসলামপ্রিয় মুসল্লিরা উপস্থিত হন। সন্ধ্যার পর থেকেই মাহফিলস্থলে মানুষের ঢল নামতে শুরু করে। একপর্যায়ে মাহফিলের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠে জায়গা না থাকায় অনেক মুসল্লিকে আশপাশের সড়ক ও বিভিন্ন স্থানে দাঁড়িয়ে মাহফিলে অংশগ্রহণ করতে দেখা যায়।
মাহফিলে জিকির, নাত ও ইসলামি আলোচনা অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনজুড়ে ছিল ধর্মীয় আবহ ও উৎসবমুখর পরিবেশ। উপস্থিত মুসল্লিরা সম্মিলিতভাবে জিকির ও নাতে রাসূল (সা.)-এ অংশ নেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও সুন্দর, সুশৃঙ্খল ও গোছানোভাবে প্রতিবছর এ ধরনের মাহফিল আয়োজনের চেষ্টা অব্যাহত থাকবে। এজন্য সবার কাছে দোয়া কামনা করেন তারা।

দাওয়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়, এটি একটি অরাজনৈতিক সংগঠন। বিশ্বের বিভিন্ন দেশে ইসলাম প্রচার, মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা এবং দ্বীনি শিক্ষা ও ইসলামের দাওয়াতের কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

আয়োজকরা মাহফিলকে সফল করতে সহযোগিতা ও অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের দ্বীনি আয়োজন সফল করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

দ.ক/এমটিএস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews