
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চুনারুঘাট উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।
সভায় গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি এবং সাধারণ জনগণের কাছে গ্রাম আদালতের সেবা আরও সহজ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও মতবিনিময় করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর মদন সরদার, সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও সহজভাবে নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনগণ যাতে স্বল্প সময়ে ও সহজ পদ্ধতিতে গ্রাম আদালতের সেবা পেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
দ.ক.২৬