1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের সংঘর্ষে ৩ নিহত প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর করল সরকার চুনারুঘাটে সীমান্ত ব্রিকসে নতুন মৌসুমে ইট পোড়ানো উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দীর্ঘদিনের দুর্ভোগের অবসান: জগদীশপুর সড়কে ২৩ কোটি টাকা ব্যয়ে বিশাল উন্নয়ন প্রকল্প আন্তর্জাতিক মঞ্চে বারবার যোগ্যতার প্রমাণ, তবুও অনিশ্চয়তায় ‘DEMON 71’-এর বিশ্বযাত্রা কোটি কোটি টাকা আত্মসাত: আওয়ামী দোসর নিপেন পাল এখনো ধরাছোঁয়ার বাইরে সড়ক দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নেওয়া ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যাবে না বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও উদ্ধার হয়নি মীম : উদ্বেগ -উৎকন্ঠায় পরিবার চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানাকে অবসর জনিত বিদায় সংবর্ধনা

মেধার স্বীকৃতি : বানিয়াচংয়ে ৩২২ শিক্ষার্থীকে পুরস্কৃত করলো কিন্ডারগার্টেন এসোসিয়েশন

বানিয়াচং প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বানিয়াচং উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত মোট ৩২২ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভাকে বিকশিত করার জন্য শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের শিক্ষা দিতে হবে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

ক্যাপশন : বক্তব্য রাখছেন হবিগঞ্জ-২ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সাংসদ ডা.আবু মনসুর সাখাওয়াত হাসান ।

বানিয়াচং উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা আব্দুল হালিম নোমানী আল-আজহারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ও হাফেজ ইয়াহইয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, জামায়াতে ইসলামী ঢাকা হাতিরঝিল সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান আযমী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন হবিগঞ্জ জেলা সভাপতি মাহমুদ মিয়া, আজমিরীগঞ্জের সহকারী শিক্ষা কর্মকর্তা হাসিবুল ইসলাম, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মাওলানা আব্দুল হাই, উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ আমজাল হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ তখলিসু রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews