1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সত্য, নীতি ও জনস্বার্থই হোক সাংবাদিকতার মূল শক্তি আহম্মদাবাদে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুরে ১৪৯ স্কুলের ৭৯টিতে নেই প্রধান শিক্ষক, বড় চ্যালেঞ্জ নতুন শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের  বেদনার বালুচরে স্বাস্থ্যখাত—চিঠি কি বদলাবে বাস্তবতা? জনবান্ধব আচরণে বাহুবলে প্রশংসিত ওসি রুহুল আমিন তালুকদার চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগে এসআই মামুন ও কনস্টেবল রহুল আমীন পুলিশ লাইনে সংযুক্ত চুনারুঘাটে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন লংলা আধুনিক ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জনবান্ধব আচরণে বাহুবলে প্রশংসিত ওসি রুহুল আমিন তালুকদার

বাহুবল প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সাধারণ মানুষের সঙ্গে অমায়িক আচরণ, ধৈর্যসহকারে অভিযোগ শোনা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে প্রশংসা পাচ্ছেন হবিগঞ্জের বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার। স্থানীয়দের ভাষ্য, তাঁর আচরণে থানায় সেবা নিতে আসা মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা বাড়ছে।

বাহুবল হবিগঞ্জের গুরুত্বপূর্ণ একটি উপজেলা। ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় রয়েছে মহাসড়ক, শিল্পাঞ্চল ও চা-বাগানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। ফলে এ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুলিশের জন্য অন্যতম চ্যালেঞ্জ।

মাদক ও চোরাচালান প্রতিরোধ, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন অভিযোগের আইনগত সমাধানে বাহুবল মডেল থানা পুলিশ মাঠপর্যায়ে কাজ করছে। এর পাশাপাশি থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে পুলিশের আচরণ নিয়েও স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।

স্থানীয় বাসিন্দা নজরুল মিয়া বলেন, “থানায় গেলে আগে অনেকের মধ্যে ভয় কাজ করত। এখন ওসি রুহুল আমিন তালুকদার আন্তরিকভাবে মানুষের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করেন। তাঁর ব্যবহারে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও পুলিশের প্রতি আস্থা বাড়ছে।”

বাহুবল মডেল থানার ওসি মো. রুহুল আমিন তালুকদার বলেন, “পুলিশ জনগণের সেবক। থানায় যে কোনো মানুষ সমস্যা নিয়ে এলে তাঁর কথা মনোযোগ দিয়ে শোনা এবং আইন অনুযায়ী সহযোগিতা করা আমাদের দায়িত্ব। সাধারণ মানুষ যেন থানাকে নিরাপদ আশ্রয়স্থল মনে করেন, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। মানুষের আস্থা অর্জন করাই আমাদের প্রধান উদ্দেশ্য।”

স্থানীয় সচেতন মহলের মতে, আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি পুলিশের মানবিক ও জনবান্ধব আচরণ থাকলে জনগণের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নাগরিকদের সঙ্গে পুলিশের নিয়মিত যোগাযোগ ও সহযোগিতামূলক সম্পর্ক এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews