1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে প্রবাসী পরিবারের উপর হামলা, প্রাণনাশের হুমকি, সায়েদ আলীসহ গ্রেফতার ৩ কোনো শিশু যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয় সৃষ্টির মহালীলায় মানুষ—ক্ষণিকের অতিথি মাদকমুক্ত দেশ চাই শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২ চুনারুঘাটে এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাটে ইশা ব্লাড ব্যাংকের আয়োজনে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ১২ সেপ্টম্বর চুনারুঘাটে ট্রাক ও লরী শ্রমিকদের ত্রি-বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত চুনারুঘাটে ‘বাল্লা খোয়াই’ ইমিগ্রেশন চেকপোস্ট নতুন স্থলবন্দরে স্থানান্তরের আকুল দাবি গড়ের খাল পরিষ্কারে ভিডিপির স্বেচ্ছাশ্রম, বাড়বে মাছের উৎপাদন

কোনো শিশু যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়

আসাদ ঠাকুর
  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

‘Literacy for People, the Planet and Prosperity’ ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক যুগে সারাদেশে সকাল থেকে সকল উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে দিবসটি পালিত হয়।

এ দিবসের মুল আলোচনা ছিলো, স্কুল থেকে পিছিয়ে পড়া ও ঝরে পড়া শিশুদের চিহ্নিত করে তাদের আবার বিদ্যালয়মুখী করতে হবে। কোনো শিশু যেন অর্থনৈতিক, পারিবারিক কিংবা সামাজিক কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ার অন্যতম প্রধান ভিত্তি হলো শিক্ষা। তাই কোনো শিশুকে বিদ্যালয়ের বাইরে রাখা যাবে না। শিক্ষার বাইরে থাকা শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে শিক্ষক, সাংবাদিক, স্থানীয় প্রশাসন ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু বিদ্যালয়ে ভর্তি করানোই যথেষ্ট নয়; শিশুদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করাও জরুরি। ঝরে পড়ার কারণগুলো চিহ্নিত করে পরিবার, শিক্ষক, প্রশাসন ও সমাজের সম্মিলিত উদ্যোগে শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে হবে।

একটি শিক্ষিত সমাজই পারে একটি সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে। তাই শিশুদের বিদ্যালয়মুখী করার পাশাপাশি ঝরে পড়া রোধে পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

দ.ক/২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews