1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ :
আসামপাড়া বাজারে রাস্তায় জমে থাকা পানিতে ক্রেতা ও ব্যবসায়িদের চরম ভোগান্তি চুনারুঘাটে যথাযোগ্য মর্যাদায় ৩৬ জুলাই পালিত মৃত্যু: মহাযাত্রার রাজকীয় গমন- মোঃ রোকনুজ্জামান শরীফ শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে যেসব আয়োজন কবিতা- ❝মবভাঙা, দেশবাঁচা❞ মোঃ রোকনুজ্জামান শরীফ হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালাউক বাজারে লাখাই পুলিশের প্রস্তুতি মহড়া শাহ আজম (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে হবিগঞ্জ সোসাইটি ইউ.কে-র ত্রান ও বস্ত্র বিতরণ

চুনারুঘাটে যথাযোগ্য মর্যাদায় ৩৬ জুলাই পালিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জের চুনারুঘাটে পালিত হয়েছে *৩৬ জুলাই*। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে বক্তারা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তারা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

এ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন।

অন্যদিকে, আওয়ামী লীগ ৫ আগস্টকে ‘পুলিশ হত্যা দিবস’ হিসেবে উল্লেখ করলেও চুনারুঘাটে এ উপলক্ষে কোনো দৃশ্যমান কর্মসূচি বা আনুষ্ঠানিক আয়োজন চোখে পড়েনি।

স্থানীয় সূত্র জানায়, দিনজুড়ে উপজেলার বিভিন্ন স্থানে ৩৬ জুলাই উপলক্ষে কর্মসূচি অনুষ্ঠিত হলেও ‘পুলিশ হত্যা দিবস’ নামে কোনো সমাবেশ, মানববন্ধন বা অন্য কোনো প্রকাশ্য কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews