1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
আহম্মদাবাদের জনপদে জাকির হোসেন পলাশ: জনসেবা, নেতৃত্ব ও পথচলার সংগ্রাম চাঁদাবাজির বিরুদ্ধে নতুন আইন, অভিযোগ ছাড়াই মামলা করতে পারবে পুলিশ বাহুবলের জিয়া স্বপ্ন নিয়ে গিয়েছিলেন প্রবাসে, ১২ দিন পর ফিরলেন নিথর দেহে চুনারুঘাটে বনবউ খ্যাত কুটুম পাখির দেখা নিজামপুর ইউপি চেয়ারম্যান পদে একক প্রার্থী ঘোষণার উদ্যোগ চার গ্রামের উন্নয়ন পরিষদের মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সাইবার ঝুঁকিতে সরকারি ওয়েবসাইট, বন্ধ ছয় ব্যাংক শিশু সুরক্ষা, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক এবং ইসলামের নির্দেশনা এক মাস কানাডা সফর শেষে স্বস্ত্রীক দেশে ফিরলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম  চুনারুঘাটে মাদকসহ আটক যুবকের জরিমানা ও কারাদন্ড

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটে শ্রীমঙ্গল পৌরসভার দক্ষিণ শাহীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) তামিম হোসেন সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ শাহীবাগ এলাকার আবুল কালামের মালিকানাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করেন। অভিযানে পলাশ দেব (২৮), পিতা: সুধীর দেব, সাং: কাজিরহাটা, ৫নং লামাতাসি ইউনিয়ন, থানা: বাহুবল, জেলা: হবিগঞ্জ এবং শাহরিয়া সৈকত শিশির (২৬), পিতা: মৃত আশরাফ আলী, সাং: মহাজনপাড়া, ৪নং শেখপুরা ইউনিয়ন, থানা: দিনাজপুর সদর, জেলা: দিনাজপুর, বর্তমান ঠিকানা শাহীবাগ, থানা: শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজার এই দুজনকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews