মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটে শ্রীমঙ্গল পৌরসভার দক্ষিণ শাহীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) তামিম হোসেন সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ শাহীবাগ এলাকার আবুল কালামের মালিকানাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করেন। অভিযানে পলাশ দেব (২৮), পিতা: সুধীর দেব, সাং: কাজিরহাটা, ৫নং লামাতাসি ইউনিয়ন, থানা: বাহুবল, জেলা: হবিগঞ্জ এবং শাহরিয়া সৈকত শিশির (২৬), পিতা: মৃত আশরাফ আলী, সাং: মহাজনপাড়া, ৪নং শেখপুরা ইউনিয়ন, থানা: দিনাজপুর সদর, জেলা: দিনাজপুর, বর্তমান ঠিকানা শাহীবাগ, থানা: শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজার এই দুজনকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দ.ক.২৬