1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে প্রবাসী পরিবারের উপর হামলা, প্রাণনাশের হুমকি, সায়েদ আলীসহ গ্রেফতার ৩ কোনো শিশু যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয় সৃষ্টির মহালীলায় মানুষ—ক্ষণিকের অতিথি মাদকমুক্ত দেশ চাই শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২ চুনারুঘাটে এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাটে ইশা ব্লাড ব্যাংকের আয়োজনে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ১২ সেপ্টম্বর চুনারুঘাটে ট্রাক ও লরী শ্রমিকদের ত্রি-বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত চুনারুঘাটে ‘বাল্লা খোয়াই’ ইমিগ্রেশন চেকপোস্ট নতুন স্থলবন্দরে স্থানান্তরের আকুল দাবি গড়ের খাল পরিষ্কারে ভিডিপির স্বেচ্ছাশ্রম, বাড়বে মাছের উৎপাদন

চুনারুঘাটে এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে উৎসবমুখর পরিবেশে ‘ইউনিটি এসএসসি ৯৫ অল বাংলাদেশ’ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় মুসলিম হল কমিউনিটি সেন্টারে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

গ্রুপের প্রতিষ্ঠাতা ও এডমিন এইচ এম মাসুকের আহ্বানে চুনারুঘাটের এসএসসি ১৯৯৫ ব্যাচের বন্ধুদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের সদস্য নাসির উদ্দীন, কামরুজ্জামান, আরিফ, আব্দুস সালাম, লুতু মিয়া, লিয়াকত আলী খান, হাফেজ আলী আহমদ, সৈয়দ আলমগীর হোসেন, সোহেল আহমদ, জালাল আহমেদ, মালেক আল আমিন, শাহাদাত হোসেন, শাহিদুল হক বাবুল ও অনুসহ অন্যান্য বন্ধুরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাসির উদ্দীন বলেন, “ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপটি আমাদের সবার প্রিয় বন্ধু এইচ এম মাসুক ২০১২ সালে প্রতিষ্ঠা করেছিলেন। আজ আমরা গ্রুপটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী একসঙ্গে উদযাপন করছি। এই সুন্দর বন্ধন ও দীর্ঘ পথচলার জন্য এইচ এম মাসুকসহ সকল বন্ধুকে ধন্যবাদ জানাই।”

পরে উপস্থিত বন্ধুরা আনন্দঘন পরিবেশে কেক কেটে গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এ সময় তারা পারস্পরিক বন্ধুত্ব ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

দ.ক/২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews