1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন ডেঙ্গুর দাপট, কর্তৃপক্ষের ঘুম ভাঙবে কবে? মাধবপুরের বণিক বাড়ি পেল জেলার ‘শ্রেষ্ঠ পূজামণ্ডপ’ সম্মাননা ৮১ বছরে জাতিসংঘ: মানবতার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম?

গড়ের খাল পরিষ্কারে ভিডিপির স্বেচ্ছাশ্রম, বাড়বে মাছের উৎপাদন

​তাইজুল ইসলাম, হবিগঞ্জ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলজ পরিবেশের উন্নয়ন এবং মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জের বানিয়াচঙে গড়ের খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বানিয়াচং উপজেলার প্রশিক্ষিকা আকলিমা আক্তার বিউটির নেতৃত্বে ২ নম্বর ইউনিয়নের ইউনিয়ন দলনেত্রী মোছা. রুহেনা চৌধুরী ও ১৫ জন ভিডিপি সদস্য স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গড়ের খাল পরিষ্কার করেন।

​এ সময় খাল থেকে বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা ও জলজ প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। খাল পরিষ্কারের ফলে পানি চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি জলজ পরিবেশের উন্নতি এবং মাছের প্রজনন ও উৎপাদনের অনুকূল পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

​পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রমে ভিডিপি সদস্যদের অংশগ্রহণ সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

দ.ক/টিআই

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews