1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
আপনার ডিজিটাল লেনদেনের বিপরীতে বাস্তব গাছ লাগিয়ে পরিবেশ সুরক্ষায় বিকাশ-এর নতুন উদ্যোগ ‘বিকাশ বন’ চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধে ইউএনও-র লিফলেট বিতরণ ‘যে দিকে ক্ষমতা, সে দিকেই রংতুলি!’ আশীষ আচার্য্যকে ঘিরে হবিগঞ্জের শিল্পপাড়ায় গুঞ্জন নুশরাত রুমু’র কবিতা- শরতের নিমন্ত্রণ শিল্প সংস্কৃতি চর্চায় ৩৬ বছর অতিক্রম করলো চুনারুঘাট সাহিত্য সাংস্কৃতিক পরিষদ মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা চুনারুঘাটে চলছে ‘বৈচিত্র্যের উৎসব’ ফয়সলের স্বপ্ন, সংগ্রাম ও ঘুরে দাঁড়ানোর গল্প শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ সদর মডেল থানায় মতবিনিময় সভা বারে বারে আর আসা হবে না—জীবন নামের এই একবারের যাত্রা

আপনার ডিজিটাল লেনদেনের বিপরীতে বাস্তব গাছ লাগিয়ে পরিবেশ সুরক্ষায় বিকাশ-এর নতুন উদ্যোগ ‘বিকাশ বন’

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

দেশের শীর্ষ মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান বিকাশ নিয়ে এসেছে চমৎকার উদ্যোগ “বিকাশ বন”

আপনার একটি ডিজিটাল লেনদেন এবার ভূমিকা রাখবে পরিবেশের সুরক্ষায়। দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান বিকাশ নিয়ে এসেছে এক চমৎকার উদ্যোগ “বিকাশল বন”।

এখন থেকে বিকাশ অ্যাপ ব্যবহার করে পরিবেশবান্ধব উপায়ে দৈনন্দিন লেনদেন করলেই আপনি যুক্ত হতে পারবেন দেশের প্রথম ডিজিটাল বৃক্ষরোপণ কার্যক্রমে।

কাজটি খুবই সহজ। বিকাশ অ্যাপের “আরও সেবা” অপশন থেকে “বিকাশ বন” ফিচারে গিয়ে আপনার পছন্দের একটি ভার্চুয়াল চারা বেছে নিন। এরপর অ্যাপের মাধ্যমে বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, সেন্ড মানি কিংবা ডিপিএস খোলার মতো নিয়মিত কাজগুলো সম্পন্ন করুন।

প্রতিটি পরিবেশবান্ধব লেনদেনের বিপরীতে আপনি পাবেন “গ্রিন পয়েন্ট”। এই পয়েন্টগুলো ব্যবহার করে অ্যাপের ভেতরের ভার্চুয়াল চারাগাছটিকে আপনার যত্নে ধীরে ধীরে বড় করে তুলতে হবে।

আপনার অ্যাপের ভার্চুয়াল গাছটি যখন পুরোপুরি বড় হয়ে উঠবে, বিকাশ ঠিক তার বিপরীতে বাস্তবে একটি করে আসল গাছ রোপণ করবে। শুধু তাই নয়, আপনার লাগানো সেই বাস্তব গাছের নিয়মিত আপডেটও আপনি সরাসরি অ্যাপ থেকেই দেখতে পাবেন।

ইতিমধ্যেই চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনে মোট ২৫ হাজার গাছ লাগানোর কাজ শুরু হয়েছে। রোপণকৃত গাছের পরিচর্যা ও বেড়ে ওঠার বিষয়টি পরিচর্যা করবে জলবায়ু ও পরিবেশবিষয়ক সংগঠন মিশন গ্রিন বাংলাদেশ।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews