1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাধনা, জাগরণ ও সাহিত্য সংস্কৃতি চর্চায় ৩৬ বছর অতিক্রম করলো চুনারুঘাট সাহিত্য পরিষদ মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা চুনারুঘাটে চলছে ‘বৈচিত্র্যের উৎসব’ ফয়সলের স্বপ্ন, সংগ্রাম ও ঘুরে দাঁড়ানোর গল্প শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ সদর মডেল থানায় মতবিনিময় সভা বারে বারে আর আসা হবে না—জীবন নামের এই একবারের যাত্রা শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত শেরপুরের জয়া বণিক নদীর চরকে নিজের সম্পত্তি দাবি করে দখল-বিক্রির হিড়িক, হুমকিতে নদীপাড়ের বাসিন্দারা পুরোনো স্থাপত্যে লুকিয়ে থাকা হবিগঞ্জের ইতিহাস: আসাদ ঠাকুর হবিগঞ্জে ৮১৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্যোগ 

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চুনারুঘাট উপজেলা সভাপতি রাসেল মিয়া গ্রেফতার।

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ১টা ৩০ মিনেটের সময় উপজেলার সৈয়দাবাদ গ্রামের খালার বাড়ি থেকে পুলিশের একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্র জানায়, গত ১৪ আগস্ট গভীর রাতে মিরাশী ইউনিয়নের পাকুরিয়া গ্রামে মানিক সরকারের বাড়িতে ছাত্রলীগ সভাপতি রাসেল মিয়াসহ আরও বেশ কয়েকজন পরস্পর যোগসাজশে ষড়যন্ত্রের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করার পরিকল্পনায় জড়িত ছিলেন। এ নিয়ে ১৪ আগস্ট রাতেই ৬৪ জনকে আসামী করে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়। উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল মিয়া ওই মামলার এজহার ভোক্ত আসামী।

চুনারুঘাট থানার ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৪ আগস্ট রাতে দায়ের করা একটি মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews