1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
আল ইসলাহ ও তালামীযের উদ্যোগে মিলাদুন্নবী মুবারক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাহুবলে উশৃঙ্খল মাদকাসক্ত যুবককে ৬ মাসের কারাদণ্ড লংলা কলেজে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলাউড়ায় নজরুলবর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন চুনারুঘাটে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন চুনারুঘাটে ভূমি উপসহকারী কর্মকর্তা সুজয় দাসের খেয়াল-খুশি মতো অফিস করার অভিযোগ বাহুবলে হত্যা মামলার আসামিদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ; প্রশাসনের হস্তক্ষেপ দাবি হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ৮ শিক্ষার্থী বহিষ্কার প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন যে ৪ বই চুনারুঘাট সীমান্তে চোরাকারবারিদের গুলিতে সোহাগ নিহত

আজমিরীগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ২

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জলসুখা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- আজমিরীগঞ্জের পাহাড়পুর গ্রামের চন্দনের ছেলে অন্তর (২৫), বানিয়াচং উপজেলার আমিরখানী মহল্লার ফুল মিয়ার ছেলে তানভীর ও নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর।

আহত ব্যক্তিরা হলেন- চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের আব্দুস শহিদের ছেলে সাহিদুল ইসলাম বাচ্চু (৩৫) ও গোছাপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. মিজান মিয়া (২৭)। তাঁরা একটি এনজিওতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ চলছে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জলসুখা সেতু এলাকায় তিনটি মোটরসাইকেলে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে একজন নিহত হন। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর হোসেন জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। নিহত ব্যক্তিদের মরদেহ হবিগঞ্জ মর্গে রাখা হয়েছে।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews