1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাউক বাজারে লাখাই পুলিশের প্রস্তুতি মহড়া শাহ আজম (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে হবিগঞ্জ সোসাইটি ইউ.কে-র ত্রান ও বস্ত্র বিতরণ ৫ আগস্ট হাই অ্যালার্ট: সারাদেশে নিরাপত্তা জোরদার চুনারুঘাটে ভিক্ষুকের মেয়েকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ: মামলা করেও বিচার পাচ্ছেন না ধর্ষিতা এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী বাজার নিয়ন্ত্রনে ভারত থেকে কাঁচা মরিচের প্রথম চালান বেনাপোল বন্দরে নাসিরনগরে চাতলপাড় ডিগ্রি কলেজে বিনা বেতনে ১০ শিক্ষকের মানবেতর জীবনযাপন ২০২৪-এর ছাত্র আন্দোলন: সহিংসতার কলঙ্কময় ইতিহাস; (১ম পর্ব ) ৪ আগস্ট ২০২৪: স্মৃতির পাতায় এক অস্থির দিন- মোঃ আমীর হোসেন সোহাগ

চুনারুঘাটের রামগঙ্গা এলাকায় সড়ক-সেতু রক্ষায় জরুরি ব্যবস্থা নিতে এমপির নির্দেশ

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল চুনারুঘাট উপজেলার রামগঙ্গা-চন্ডিছড়া এলাকায় পাহাড়ি ঢলে সৃষ্ট ভাঙন এলাকা পরিদর্শন করে সেতু ও সড়ক রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সোমবার (১৫ জুন) বিকেলে তিনি সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সড়ক বিভাগের কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক কাজ শুরু করার আহ্বান জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের চন্ডিছড়া এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। প্রায় এক মাস আগে সড়কের পাশের ছড়ার তীব্র স্রোতে কয়েক হাত এলাকা ধসে যায়। এতে সড়কের বড় একটি অংশ ঝুঁকির মুখে পড়ে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় সড়কের আরও বড় অংশ ছড়ার গর্ভে বিলীন হয়ে যেতে পারে।

এর আগে এমপি ফয়সল ঘটনাস্থল পরিদর্শন করে সড়ক বিভাগের কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে কিছু প্রতিরোধমূলক কাজ শুরু হলেও সম্প্রতি আবারও পাহাড়ি ঢলের কারণে রামগঙ্গা সেতুর পূর্ব পাশের মাটি ও বালু সরে গিয়ে নতুন করে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে সেতু ও সংযোগ সড়ক মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।

পরিদর্শনে গিয়ে এমপি ফয়সল দেখতে পান, সেতুর উভয় পাশের মাটি স্রোতের তোড়ে সরে গেছে। বিশেষ করে পূর্ব পাশে ভাঙনের মাত্রা বেশি হওয়ায় সেতুর স্থায়িত্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ভাঙনরোধী ব্যবস্থা গ্রহণ, বালুর বস্তা ফেলা এবং প্রয়োজনীয় প্রতিরক্ষা দেয়াল নির্মাণের নির্দেশ দেন। এবং বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ পথ। পাহাড়ি ঢলের কারণে সেতু ও সড়ক ক্ষতিগ্রস্ত হলে জনসাধারণের দুর্ভোগ চরমে পৌঁছাবে। তাই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসুসহ প্রশাসনিক কর্মকর্তাগণ।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews