1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাউক বাজারে লাখাই পুলিশের প্রস্তুতি মহড়া শাহ আজম (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে হবিগঞ্জ সোসাইটি ইউ.কে-র ত্রান ও বস্ত্র বিতরণ ৫ আগস্ট হাই অ্যালার্ট: সারাদেশে নিরাপত্তা জোরদার চুনারুঘাটে ভিক্ষুকের মেয়েকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ: মামলা করেও বিচার পাচ্ছেন না ধর্ষিতা এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী বাজার নিয়ন্ত্রনে ভারত থেকে কাঁচা মরিচের প্রথম চালান বেনাপোল বন্দরে নাসিরনগরে চাতলপাড় ডিগ্রি কলেজে বিনা বেতনে ১০ শিক্ষকের মানবেতর জীবনযাপন ২০২৪-এর ছাত্র আন্দোলন: সহিংসতার কলঙ্কময় ইতিহাস; (১ম পর্ব ) ৪ আগস্ট ২০২৪: স্মৃতির পাতায় এক অস্থির দিন- মোঃ আমীর হোসেন সোহাগ

চুনারুঘাটে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের ধ্বস পরিদর্শনে এমপি

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬

এফ এম খন্দকার মায়া: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় গত কয়েক দিনের প্রবল বৃষ্টিতে মাটি ধ্বসে পুরোনো ঢাকা-সিলেট মহাসড়ক এখন হুমকির মুখে। ইতোমধ্যে ঝুঁকি নিয়ে ওই সড়কে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

স্থানীয়রা জানায়, গত কয়েক দিনের অতি বৃষ্টির কারণে মহাসড়কের সাতছড়ি জাতীয় উদ্যান রামগঙা ও চন্ডী চা বাগান চুনারুঘাট অংশের  এলাকায় সড়কের পাশে প্রায় ২শ মিটার মাটি ধসে গেছে। প্রায় ১২/১৫ ফুট গর্ত সৃষ্টি হওয়ায় এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না করা হলে সড়কটি যেকোন সময় ধসে চড়ায় বিলীন হতে পারে। বন্ধ হয়ে যেতে পারে বর্তমান মহাসড়কের বিকল্প রাস্তাটি।

সংশ্লিষ্টরা জানায়, ইতিপূর্বে পাহাড়ী এলাকার অভ্যন্তরে এ সড়কটির  মাটি সরে যাওযায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

এবিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, অতিবৃষ্টি ও চড়ার পানি  বেড়ে গেলে প্রতি বছর রাস্তার কোন না কোন স্থানে এ ধরনের বিপর্যয় দেখা দেয়। বাঁশ টিনের আড় দিয়ে মেরামত করা হয়। বহমান চড়া এলাকায় পাকা গাইড ওয়াল দেওয়া না হলে রাস্তাটি রক্ষা করা কঠিন। এ পর্যন্ত প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। জরুরি মেরামতের কাজ শুরু হবে বলে আশা করছেন তিনি।

চুনারুঘাট মাধবপুর আসনের সাবেক সাংসদ ব্যারিস্টার সায়েদুল হক সুমনের পৃষ্ঠপোষকতায় এ অংশটুকু পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উটায় ও গণমাধ্যমে ভাঙন ধ্বস ও অবৈধ ভাবে সিলিকা বালু লুঠের প্রভাবে এ ধ্বংস যজ্ঞ হচ্ছে বলে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

সোমবার (১৫ জুন) বিষয়টি নজরে আসলে পরিদর্শনে আসেন বর্তমান সাংসদ এস এম ফয়সল সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দগণ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীসহ গণমাধ্যমকর্মী ও প্রশাসনের কর্মকর্তাগণ।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews