1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের অর্থায়নে গঙ্গানগর দিঘীরপাড় মসজিদে নলকূপ স্থাপন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভোটের মৌসুমি দরদি নয়, আমরা চাই মানুষের আপনজন গনকিরপাড়ে মাদকের রাজত্ব : তাজুল ইসলামের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি গাদীশালে রাতের আঁধারে কৃষি জমির মাটি কর্তন: এক লাখ টাকা জরিমানা বাল্লা সড়কে আতঙ্ক ছড়াচ্ছে মৃত গাছ নতুন কুঁড়ি দাবা প্রতিযোগিতা: উপজেলা চ্যাম্পিয়ন রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের রুপু প্রতারণার ফাঁদে প্রবাসী: তিন দফা চুক্তি, কোটি টাকার লেনদেন; ফিশারি থেকে উচ্ছেদ নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ এর শুভ উদ্বোধন উপলক্ষে অনলাইনে চুনারুঘাটের অংশগ্রহণ  অবশেষে উচ্ছেদ করা হয়েছে দামোদরপুর রাস্তার অবৈধ তোরণ

বর্ণিল পিঠা উৎসবে মেতেছে আমুরোড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

 

কালনেত্র: “আজ আনন্দের দিন, পৌষালী পিঠা-পুলির উৎসবে রঙিন”—এই স্লোগানকে সামনে রেখে চুনারুঘাট উপজেলার আমুরোড উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় উৎসবের উদ্বোধন করেন আমুরোড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ।

উৎসবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি প্রায় ৪৫ পদের বাহারি পিঠা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই উৎসবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা স্বাদের পিঠা একত্রে উপস্থাপিত হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

পিঠা উৎসবে পার্বন, ঐতিহ্য, কুটুম বাড়ি, ভোজন রশিক, রসের হাড়ি, নবান্ন, বকুল ফুল, পিঠাঘর, মনোহর, চিতই, তৃপ্তি, হরেক রকম, লোকজ, পিঠাকুঞ্জ ও নকশীসহ মোট ষোলটি স্টল অংশগ্রহণ করে। স্টলগুলোতে টিফিন কেক, হাতে তৈরি কেক, চিতই, পাটিসাপটা, পুলি, রংপুলি, ভাপা পিঠা, পুয়া পিঠা, নকশি পিঠা, ভাজা পুলি, মধু পুলি, খাজা পিঠা, তাল পিঠা, পাতা পিঠা, রসপুয়া, রসগোল্লাসহ দেশীয় ও আধুনিক নানা ধরনের পিঠা ও খাবার প্রদর্শন করা হয়।

উৎসবে আগত অতিথিরা শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন এবং এমন আয়োজন শিক্ষার্থীদের ঐতিহ্য সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন। এ সময় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিঠা উৎসব উপলক্ষে বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ স্যারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিবাবক ও স্থানীয় নেতৃবৃন্দ।

সবশেষে অতিথিরা বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews