মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

মুরারবন্দে তিন দিন ব্যাপী ঐতিহাসিক ওরস মোবারক শুরু

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শুরু হয়েছে ৭০৫তম হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন (রহঃ) পূর্ব-পশ্চিম রওজা ও ১২০ আউলিয়ার ওরস মোবারক।

বুধবার সকাল ১০টায় মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ সাফি ও নায়েবে মোতাওয়াল্লী শাহজাদা সৈয়দ মইনুদ্দিন চিশতীর নেতৃত্বে গিলাফ ছড়ানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় পীর নজরুল ইসলাম চিশতী, পীর সোহেল আহমদ চিশতী, সৈয়দ ইউনুস শাহ চিশতী, পীর সৈয়দ মুরাদ আহমদ চিশতী, সৈয়দ রাজীব আহমদ লিমনসহ খাদেমগণ উপস্থিত থেকে ধর্মীয় এই পবিত্র কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান চলাকালে হাজার হাজার ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠেে।
মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ সাফি জানান, প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দের আগমন ইতিমধ্যেই শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ ও ধর্মীয় পরিবেশে এবারের ওরস মোবারক সম্পন্ন হবে।

এদিকে নায়েবে মোতাওয়াল্লী শাহজাদা সৈয়দ মইনুদ্দিন চিশতী বলেন, লাখো লাখো ভক্তবৃন্দের অংশ গ্রহনে ওরস মোবারক হবে ঐতিহাসিক। তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিরাপদ রয়েছে।

উল্লেখ্য, এই ওরস মোবারককে ঘিরে ভক্তবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী দিনগুলোতে আরও বেশি ভক্তের সমাগম হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews