বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

চুনারুঘাটে শিশু মুনতাহার লাশ তিন দিন পর পাওয়া গেছে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলদিঊড়া গ্রামে ৪ বছরের শিশু সন্তান সুতাং নদীতে পড়ে নিখোঁজের ৩ দিন আজ সকালে লাশ পাওয়া গেছে। নিখোঁজ হওয়া স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে বদরগাজী এলাকায় তার লাশ পাওয়া যায়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে।

শিশুটি হলদিউড়া গ্রামের প্রবাসী সবুজ মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে শিশু মুনতাহা বাড়ির পাশে সুতাং নদীতে হাত ধুতে গিয়ে নিখোঁজ হয়। পরে চুনারুঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা গত দুদিন পর পর সুতাং নদীতে লাশে খোঁজে অভিযান চালিয়েও তার লাশের কোন খোঁজ পায়নি।

আজ সকালে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দুরে বদরগাজী এলাকায় সুতাং নদীতে একটি গাছের মুড়ায় আটকানো অবস্থায় লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে মুনতাহার আত্মীয় স্বজনরা লাশ সনাক্ত করে লাশ উদ্ধার করে নিয়ে আসে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews