1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
বৈচিত্র্যের মধ্যে ঐক্য থাকা এক অনুপম সৌন্দর্য  যুক্তরাষ্ট্রে কর্মরত চুনারুঘাটের যুবক সড়ক দুর্ঘটনায় নিহত বাহুবলে অধিগ্রহণকৃত জমির মালিকদের ১০ কোটি ১৫ লাখ টাকার ক্ষতিপূরণ সৌদিতে টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ বাংলাদেশের: শিক্ষামন্ত্রী চুনারুঘাটের নিখোঁজ যুবকের মরদেহ মিলল আখাউড়ায় রেললাইনের পাশে ‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি বাহুবলে এসআই মোর্শেদের বিরুদ্ধে ঘুষ ও অসদাচরনের অভিযোগ আপনার ডিজিটাল লেনদেনের বিপরীতে বাস্তব গাছ লাগিয়ে পরিবেশ সুরক্ষায় বিকাশ-এর নতুন উদ্যোগ ‘বিকাশ বন’ চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধে ইউএনও-র লিফলেট বিতরণ ‘যে দিকে ক্ষমতা, সে দিকেই রংতুলি!’ আশীষ আচার্য্যকে ঘিরে হবিগঞ্জের শিল্পপাড়ায় গুঞ্জন

যুক্তরাষ্ট্রে কর্মরত চুনারুঘাটের যুবক সড়ক দুর্ঘটনায় নিহত

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের শাহ মো. আরদি (আরদি শাহ) নামে এক আইটি ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন।শনিবার (৩ অক্টোবর)স্হানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে নিজ কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ মো. আরদি চুনারুঘাট উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি চুনারুঘাট অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মো. ছাদেক মিয়ার ছোট ভাই শাহ মো. আসাদ মিয়ার বড় ছেলে।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে নিজ কাজ শেষ করে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন আরদি। এ সময় মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে পরিবার, স্বজন ও যুক্তরাষ্ট্রে বসবাসরত চুনারুঘাটের প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

চুনারুঘাট অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

এক শোকবার্তায় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

নিহতের জানাজার নামাজের সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে বলে পরিবার সূত্র নিশ্চিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews