1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় চুনারুঘাট পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুনারুঘাটে রেলওয়ের লিজকৃত জমি প্রতারণার মাধ্যমে হস্তান্তরের অভিযোগ, থানায় মামলা চুনারুঘাটে রাতের আঁধারে শ্মশানের ‘সেবক ঘর’ ভেঙে মালামাল লুটের অভিযোগে থানায় মামলা ৫০ তম মৃত্যুবার্ষিকীতেও এখনো যেভাবে প্রাসঙ্গিক মাওলানা ভাসানী চুনারুঘাটে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আশঙ্কাজনক ১ চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনে স্বেচ্ছাসেবক লীগ নেতা এমরান গ্রেপ্তার নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক নিতে হবে: প্রধানমন্ত্রী অর্থের অভাবে বন্ধ ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার নির্মাণকাজ, দুশ্চিন্তায় শিক্ষার্থী ও কর্তৃপক্ষ চুনারুঘাটে মেয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ চুনারুঘাটে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ১৩০ কৃষক পেলেন কৃষিঋণ

চুনারুঘাটে রেলওয়ের লিজকৃত জমি প্রতারণার মাধ্যমে হস্তান্তরের অভিযোগ, থানায় মামলা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি গ্রামে প্রতারণার মাধ্যমে রেলওয়ের লিজকৃত জমির মালিকানা হস্তান্তর করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ সালেহ আহমদ তালুকদার বাদী হয়ে গত শনিবার (১৪ নভেম্বর) চুনারুঘাট থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেছেন। মামলায় বগাডুবি গ্রামের মৃত আব্দুল হাশিম মিয়ার ছেলে আহাদ মিয়াকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার ও বাদী সূত্রে জানা যায়, অভিযুক্ত আহাদ মিয়া বাদী মোঃ সালেহ আহমদ তালুকদারের পূর্বপরিচিত। গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে পারিবারিক প্রয়োজনে সালেহ আহমদ তালুকদার আহাদ মিয়ার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ধার নেন। ধারের টাকার বিপরীতে জামানত হিসেবে একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার কথা বলেন আহাদ মিয়া। সরল বিশ্বাসে নির্ধারিত স্থানে স্বাক্ষর দেন সালেহ আহমদ।

পরবর্তীতে গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে জমির খাজনা পরিশোধ করতে স্থানীয় ভূমি অফিসে গিয়ে প্রতারণার বিষয়টি জানতে পারেন বাদী। তিনি দেখেন, ধারের টাকার স্ট্যাম্পের কথা বলে প্রতারণামূলকভাবে তার নামীয় বগাডুবি মৌজার রেলওয়ের ১৮ শতাংশ লিজকৃত জমির মালিকানা নিজ নামে হস্তান্তর করে নিয়েছেন আহাদ মিয়া। বাদীর দাবি, ওই জমি বিক্রির বিষয়ে তাদের মধ্যে কোনো কথাই হয়নি এবং তিনি জমি বিক্রির কোনো টাকাও গ্রহণ করেননি।

বিষয়টি জানার পর ভুক্তভোগী সালেহ আহমদ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে আহাদ মিয়ার কাছে যান। এ সময় তিনি ধারের ৫০ হাজার টাকা ফেরত দিয়ে জমির কাগজপত্র ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান। কিন্তু আহাদ মিয়া কাগজপত্র ফেরত দিতে অস্বীকার করেন এবং উল্টো তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আহাদ মিয়া বলেন, “সালেহ আহমদ তালুকদার এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি এবং আমারও অত্যন্ত শ্রদ্ধার পাত্র। আমি তার সঙ্গে কোনো প্রকার প্রতারণা করিনি। বিষয়টি সরেজমিনে সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।”

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews