1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে রেলওয়ের লিজকৃত জমি প্রতারণার মাধ্যমে হস্তান্তরের অভিযোগ, থানায় মামলা চুনারুঘাটে রাতের আঁধারে শ্মশানের ‘সেবক ঘর’ ভেঙে মালামাল লুটের অভিযোগে থানায় মামলা ৫০ তম মৃত্যুবার্ষিকীতেও এখনো যেভাবে প্রাসঙ্গিক মাওলানা ভাসানী চুনারুঘাটে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আশঙ্কাজনক ১ চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনে স্বেচ্ছাসেবক লীগ নেতা এমরান গ্রেপ্তার নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক নিতে হবে: প্রধানমন্ত্রী অর্থের অভাবে বন্ধ ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার নির্মাণকাজ, দুশ্চিন্তায় শিক্ষার্থী ও কর্তৃপক্ষ চুনারুঘাটে মেয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ চুনারুঘাটে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ১৩০ কৃষক পেলেন কৃষিঋণ বাহুবলে অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, যন্ত্রাংশ জব্দ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

চুনারুঘাটে রাতের আঁধারে শ্মশানের ‘সেবক ঘর’ ভেঙে মালামাল লুটের অভিযোগে থানায় মামলা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় রাতের আঁধারে একটি সার্বজনীন শ্মশান ঘাটের ‘সেবক ঘর’ ভেঙে টিনসহ মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা শামীম মিয়ার বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ (মামলা) দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের দামোদরপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক কাজে ব্যবহৃত সার্বজনীন শ্মশান ঘাটে একটি ‘সেবক ঘর’ ছিল। গত ১৬ নভেম্বর (সোমবার) রাতে বগাডুবি গ্রামের মৃত আঃ কাদিরে মিয়ার ছেলে শামীম মেম্বার আইন ও প্রশাসনের নাম ভাঙিয়ে এবং মিথ্যা প্রভাব খাটিয়ে অবৈধভাবে ঘরটি ভেঙে টিন খুলে নিয়ে যান।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত শামীম মিয়া প্রশাসনের ভয় দেখিয়ে তাদের নিবৃত্ত করেন। ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি এভাবে রাতের আঁধারে ভেঙে নিয়ে যাওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের সৃষ্টি হয়েছে। এতে যেকোনো সময় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে দামোদরপুর শ্মশান ঘাট কমিটির সভাপতি বিজয় চন্দ্র দেব জানান, “ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি উদ্ধার এবং আইন ও প্রশাসনের নাম ভাঙিয়ে অবৈধভাবে ঘর নিয়ে যাওয়ার অপরাধে আমি চুনারুঘাট থানার ওসি মহোদয়ের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। সরেজমিনে তদন্তপূর্বক অভিযুক্ত শামীম মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানিয়েছি।”

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শামীম মেম্বার ঘর ভাঙার বিষয়টি স্বীকার করে বলেন, “এখানে রাতের আঁধারে মদ্যপান ও অসামাজিক কার্যকলাপ হতো। যে কারণে আমি আস্তানাটি ভেঙে দিয়েছি।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews