1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওড়াগাছ ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভচ্ছো বিনিময় করেছেন স্থানীয় জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী এবং চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহম্মদ।

আজ ১৯ অক্টোবর (সোমবার) বিকেলে শত শত মোটরসাইকেলের বহর ও নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি দেওড়াগাছ ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হিন্দু ধর্মাবলম্বী দর্শনার্থী ও স্থানীয় অধিবাসীদের সাথে কুশল ও শুভচ্ছো বিনিময় করেন।

এসময় তিনি পূজা উদযাপন কমিটির দায়িত্বশীলদের হাতে-পূজার সৌহার্দ্যের প্রতীক হিসেবে বিশেষ উপহার সামগ্রী তুলে দেন।উপস্থিত ছিলেন ৩ নং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ,৩ নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবজাল খাঁন,চুনারুঘাট উপজেলা বিএনপির সদস্য মতিন সর্দার,৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো বাবুল মিয়া, ৮ নং ওয়ার্ড এর বর্তমান মেম্বার বিকাশ তাতী,৩ নং ওয়ার্ডের মেম্বার মানিক মিয়া,৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো মর্তুজ কারী,চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জামসেদ আলী খানঁ রাসেল,সহ ছাত্রদল,যুবদল বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ।

শুভযাত্রায় মারুফ আহম্মদ বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এখানে সব ধর্মের মানুষ কাধে কাধ মিলিয়ে উৎসব পালন করে আসছে। দেওড়াগাছ ইউনিয়নে যেন সকলে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন,আমরা সবসময় তাদের পাশে আছি এবং থাকব।”

এসময় স্থানীয় প্রবীণ ব্যক্তি ও পূজা কমিটির নেতৃবৃন্দ মারুফ আহম্মদের এই উদ্যোগ ও সৌহার্দ্যপূর্ণ আচরণের প্রশংসা করেন।

মোটরসাইকেল শোডাউন ও এই উপহার প্রদান কর্মসূচিতে দেওড়াগাছ ইউনিয়ন বিএনপি, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews