1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
বৈচিত্র্যের মধ্যে ঐক্য থাকা এক অনুপম সৌন্দর্য  যুক্তরাষ্ট্রে কর্মরত চুনারুঘাটের যুবক সড়ক দুর্ঘটনায় নিহত বাহুবলে অধিগ্রহণকৃত জমির মালিকদের ১০ কোটি ১৫ লাখ টাকার ক্ষতিপূরণ সৌদিতে টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ বাংলাদেশের: শিক্ষামন্ত্রী চুনারুঘাটের নিখোঁজ যুবকের মরদেহ মিলল আখাউড়ায় রেললাইনের পাশে ‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি বাহুবলে এসআই মোর্শেদের বিরুদ্ধে ঘুষ ও অসদাচরনের অভিযোগ আপনার ডিজিটাল লেনদেনের বিপরীতে বাস্তব গাছ লাগিয়ে পরিবেশ সুরক্ষায় বিকাশ-এর নতুন উদ্যোগ ‘বিকাশ বন’ চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধে ইউএনও-র লিফলেট বিতরণ ‘যে দিকে ক্ষমতা, সে দিকেই রংতুলি!’ আশীষ আচার্য্যকে ঘিরে হবিগঞ্জের শিল্পপাড়ায় গুঞ্জন

চুনারুঘাটের নিখোঁজ যুবকের মরদেহ মিলল আখাউড়ায় রেললাইনের পাশে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ট্রেনে করে ঢাকা যাওয়ার পথে নিখোঁজ হওয়ার একদিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনের পাশ থেকে মিজানুর রহমান পাঠান (নাম) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত মিজানুর রহমান পাঠান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকুড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে শায়েস্তাগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনে ওঠেন মিজানুর রহমান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তার খোঁজ করছিলেন।

গতকাল ৩ অক্টোবর বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আজমপুর রেলস্টেশন থেকে প্রায় ৩০০ মিটার দূরে খরমপুর বাইপাস রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে।

তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews