1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর সুরেলা মাইকে চিকিৎসার নিশ্চয়তা, নাকি অসহায় মানুষের সঙ্গে প্রতারণা? শ্রীমঙ্গলের যে স্কুলে সন্তানদের সঙ্গে ক্লাস করেন অভিভাবকরাও আবারও ফিরছে গ্রাম সরকার, গণ্যমান্যদের সঙ্গে থাকছেন কৃষক-শ্রমিক-শিক্ষকও দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ শিশুদের নিরাপদ ভবিষ্যৎ: কতটা প্রস্তুত আমাদের সমাজ? তালিকায় নাম নেই, তাই মাতৃত্বকালীন ভাতাও নেই—বাহুবলে ‘কোটা পূর্ণ’ অজুহাতে বাদ পড়ছেন প্রকৃত দরিদ্ররা! চুনারুঘাটে এক মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড  হবিগঞ্জে বিশ্ব ডাক দিবস উপলক্ষে ‘মায়ের কাছে মনের কথা’ পত্রলিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন

কমলগঞ্জে জামায়াতে ইসলামির উদ্যোগে বিনা লাভের দোকান

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
➖
মৌলভীবাজার প্রতিনিধি

নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনা লাভের দোকান ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
পবিত্র মাহে-রমজান উপলক্ষে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিনা লাভের দোকানের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়া।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার ভানুগাছ বাজারের ইসলামী ব্যাংকের উত্তর পাশে তামান্না ট্রেডার্স-এ এই বিশেষ দোকানের উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়া বলেন, রমজান মাসে সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে জামায়াতে ইসলামী এ উদ্যোগ গ্রহণ করেছে। ৪ রমজান থেকে আগামী ১৫ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। জনসেবামূলক এ উদ্যোগের মাধ্যমে এলাকার নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ উপকৃত হবেন।

কমলগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইব্রাহীম মোহাম্মদ আব্দুহু, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি জামায়াত নেতা কাজ্বী মামুনুর রশীদ, কমলগঞ্জ পৌর জামায়াতের আমির আব্দুল হাই, কমলগঞ্জ সদর ইউপি জামায়াতের আমির এবাদুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমলগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি আলতাফুর রহমান, কমলগঞ্জ পৌর শিল্প ও ব্যবসায়িক শাখার সভাপতি আরমান হোসেন দোলনসহ জামায়াতে ইসলামী এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয় ক্রেতারা জামায়াতে ইসলামী এর এ উদ্যোগের প্রশংসা করে বলেন, রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সময়ে এমন সহায়তা সত্যিই প্রশংসনীয়। তারা আশা করেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

দ.ক.শুভ.কমল.২৫ 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews