1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
আহম্মদাবাদ ইউনিয়নে সালেহ উদ্দিন বাবরুর গণসংযোগ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ মাদক সেবনের অভিযোগে চুনারুঘাটে এক চা শ্রমিককে ৬ মাসের কারাদণ্ড কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল ইউএস বাংলা গ্লোবাল এসোসিয়েশন কর্তৃক সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত গাছ কাটা মামলায় জামিন পেলেন চুনারঘাট উপজেলা যুবদল নেতা সফিক মিয়া মহালদার মানুষের সন্ধানে- মোঃ রোকনুজ্জামান শরীফ সুরমা নদীর বালুমহাল নিয়ে উত্তেজনা, বন্ধ থাকায় কোটি টাকার ইজারা হুমকিতে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা চুনারুঘাটে ১ সপ্তাহে মনিপুরী সম্পাদায়ের ৪ ঘরে দুর্ধর্ষ চুরি ও ডাকাতি, পুলিশের দায়সারা বক্তব্য

চুনারুঘাট উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির পাসিং আউট অনুষ্ঠিত 

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
স্টাফ রিপোর্টার
চুনারুঘাট উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান ও নির্বাহী সাইফুর রহমানের পাসিং আউট চট্টগ্রাম সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার রাতে দশ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের পাসিং আউট তথা ক্লোজিং পোগ্রামে উপস্থিত ছিলেন মেজর জেনারেল শফিকুন্নবী মোঃ আবু বেলাল, এনডিসি পিএসসি।
আরও ছিলেন চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাবৃন্দ ও রেড ক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক রেড ক্রস ফেডারেশনের প্রশিক্ষকবৃন্দ।
এতে সারা দেশের ৬৪ জেলা থেকে নির্বাচিত ২৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। গত ১০ দিন ব্যাপী এই প্রশিক্ষণ ১৯ ফেব্রুয়ারি শুরু হয়৷ এতে রেড ক্রিসেন্ট সোসাইটি, আন্তর্জাতিক রেড ক্রস আন্দোলনের কোড অব কনডাক্ট, ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস, Tot সহ বিস্তারিত বুনিয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়।
মেজর জেনারেল শফিকুন্নবী বলেন, রেড ক্রিসেন্ট ও আন্তর্জাতিক রেড ক্রস ৩ বার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। ভলান্টিয়ারদের নিরাপত্তার জন্য সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। মানবিক কার্যক্রমে তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির সকল সম্পৃক্তদের উৎসাহিত করেন।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews