1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তাওরাত ও বাইবেলে নবীজি (ﷺ) : মোস্তফা মোরশেদ সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সল, ৩২ রোগীকে ৩২ লাখ টাকার চেক বিতরণ চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন মানবাধিকার সংগঠনের নামে আইনশৃঙ্খলা বাহিনীর আদলে পোশাক ও অভিযান: জনমনে প্রশ্ন ও উদ্বেগ কোচিং ফি না দিলে ফরম পূরণ নয়! বাহুবলে সরকারি বিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ বিদেশে মিশনের কর্মীদের সন্তানের শিক্ষাব্যয়ের ৮৫ শতাংশ দেবে সরকার এইচএসসির ফল বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতায় পুনঃপরীক্ষার সুযোগ নিয়ে চুনারুঘাটের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন চিত্র: গাজীপুর হাই স্কুলে আবেদন, রাজার বাজারে রুটিন প্রকাশ চুনারুঘাটে প্রথমবারের মতো শুরু হচ্ছে চারদিনব্যাপী ‘তারুণ্যের উৎসব; ইসলামি বইমেলা’

শায়েস্তাগঞ্জে শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

➖

কাজী মাহমুদুল হক সুজন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি ) সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শায়েস্তাগঞ্জ উপজেলার আয়োজনে এ আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয় ।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এম আই পিএস প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব হোম দাস।

পিএফজি শায়েস্তাগঞ্জ উপজেলা সমন্বয়কারী সাংবাদিক মোঃ আব্দুর রকিব এর সভাপতিত্বে ও পিএফজি মুসলিম ধর্মীয় নেতা তোফায়েল আহমেদ মনির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিন মীর।

স্বাগত বক্তব্য রাখেন পিএফজি এম্বাসেডর মোঃ আব্দুস সালাম মেম্বার। প্রবন্ধ ও অঙ্গীকারনামা পাঠ করেন আল আমিন সাইফী। পিএফজি সাংগঠনিক কার্যক্রম করেন সিলেট রিজিওন কোর্ডিনেটর আকলিমা চৌধুরী। বক্তব্য রাখেন, পিএফজি এম্বাসেডর প্রভাষক কামরুল হাসান রিপন, পিএফজি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ ফিরুজুল ইসলাম চৌধুরী, জামাতে ইসলামী শায়েস্তাগঞ্জ পৌর শাখার সেক্রেটারি মোঃ ইয়াসিন খান, উপজেলা পিএফজি সদস্য সুশান্ত পাল চৌধুরী, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, এডভোকেট শামীম চৌধুরী, সাংবাদিক মোঃ আব্দুল হক রেনু প্রমুখ।

দ.ক.কাজী.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews