1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আহম্মদাবাদ ইউনিয়নে সালেহ উদ্দিন বাবরুর গণসংযোগ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ মাদক সেবনের অভিযোগে চুনারুঘাটে এক চা শ্রমিককে ৬ মাসের কারাদণ্ড কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল ইউএস বাংলা গ্লোবাল এসোসিয়েশন কর্তৃক সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত গাছ কাটা মামলায় জামিন পেলেন চুনারঘাট উপজেলা যুবদল নেতা সফিক মিয়া মহালদার মানুষের সন্ধানে- মোঃ রোকনুজ্জামান শরীফ সুরমা নদীর বালুমহাল নিয়ে উত্তেজনা, বন্ধ থাকায় কোটি টাকার ইজারা হুমকিতে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা চুনারুঘাটে ১ সপ্তাহে মনিপুরী সম্পাদায়ের ৪ ঘরে দুর্ধর্ষ চুরি ও ডাকাতি, পুলিশের দায়সারা বক্তব্য

শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে পথের আলো সংগঠন 

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

হাফিজুর রহমান, রাজারহাট প্রতিনিধি◾

আজ বিকালে উপজেলার রাজারহাট ফাজিল মাদ্রাসা মাঠে এক শতাধিক শীতার্ত পরিবারের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়।

 

পথের আলো’র সভাপতি আনিছুর রহমান লিটন এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম। রাজারহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হাই।

 

শীতার্ত পরিবারে মাঝে কম্বল বিতরণের পূর্বে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান পথের আলো সংগঠনটির কার্যক্রমে একাত্বতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন। তিনি শীতবস্ত্র বিতরণ কালে সংগঠনটির বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

 

সংগঠনটির সভাপতি মোঃ আনিছুর রহমান লিটন বলেন, পথের আলো সবসময় অসহায় মানুষের পাশে আছে, থাকবে এবং বিত্তবানদে সংগঠনটির পাশে থাকার আহবান জানান।

 

কম্বল বিতরণকালে আঃ রউফ, ইয়াছিন আরাফাত, আহসান হাবীব কুইক, হাফিজুর রহমান, জাহেরুল ইসলাম, রুবেল মিয়া, আনাছ খন্দকার, মোঃ মাহবুব ইসলাম, রেলি মনি, আঃ মমিন ইসলাম সহ সংগঠনটির অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দ.ক.শীতবস্ত্র.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews