1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর সুরেলা মাইকে চিকিৎসার নিশ্চয়তা, নাকি অসহায় মানুষের সঙ্গে প্রতারণা? শ্রীমঙ্গলের যে স্কুলে সন্তানদের সঙ্গে ক্লাস করেন অভিভাবকরাও আবারও ফিরছে গ্রাম সরকার, গণ্যমান্যদের সঙ্গে থাকছেন কৃষক-শ্রমিক-শিক্ষকও দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ শিশুদের নিরাপদ ভবিষ্যৎ: কতটা প্রস্তুত আমাদের সমাজ? তালিকায় নাম নেই, তাই মাতৃত্বকালীন ভাতাও নেই—বাহুবলে ‘কোটা পূর্ণ’ অজুহাতে বাদ পড়ছেন প্রকৃত দরিদ্ররা! চুনারুঘাটে এক মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড  হবিগঞ্জে বিশ্ব ডাক দিবস উপলক্ষে ‘মায়ের কাছে মনের কথা’ পত্রলিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত

যে চিন্তাধারায় বিস্তার লাভ করেছিল নিশান সোসাইটি

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

➖

কালনেত্র প্রতিবেদন◾

হবিগঞ্জ জেলার মাধবপুর তেলিয়াপাড়া থেকে নিশান স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সোসাইটি (NHEDS) এর দীর্ঘ পথ চলা। সিলেট বিভাগের হবিগঞ্জ মৌলভীবাজার ও সিলেট এই তিনটি জেলা নিয়ে কাজ করে যাচ্ছে নিশান সোসাইটি। ভিক্ষুক মুক্তকরণের লক্ষ্যে এই সংস্থাটি কাজ করে যাচ্ছে।

জানা যায়, এই সংস্থাটি অনুদান প্রদান সহ ভিক্ষুদের শারীরিক সক্ষমতা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আসছে। পাশাপাশি বিনামূল্যে সেলাই মেশিন নগদ অর্থ প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে।

বেকারত্ব দূরীকরণে এই সংস্থাটি রেখেছে বিশাল অবদান। এই সংগঠনে নারী-পুরুষ মিলিয়ে ৩শ’র অধিক কর্মরত রয়েছে। যাদের যথাযথ প্রশিক্ষণ দাঁড়া কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে। সংস্থার এখন এক-দু করে হবিগঞ্জ ও মৌলভীবাজারে ২২ টি শাখা রয়েছে। যেখান থেকে ক্ষুদ্র ব্যবসা ও কুটির শিল্প বিকাশ ও অন্যান্য উন্নয়নে সঞ্চয় ও ঋণদান এ রয়েছে বিশাল অবদান।

আরও জানা যায়, বিংশ শতাব্দীর আর্থসামাজিক অবস্থা পুঁজিবাদ এবং মুক্ত অর্থনীতির কারণে দারিদ্র আরো দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত, দারিদ্রতা, কুসংস্কার, অশিক্ষা, অজ্ঞতা, বেকারত্ব ইত্যাদি উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারী প্রত্যয় গুলি হতে মুক্তি পেতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে উন্নয়ন করা সম্ভব। বর্তমানে বাংলাদেশের আর্থিক প্রবৃদ্ধি এর মূল কারণ এবং সঞ্চয় ও বিনিয়োগের প্রকৃত সুত্রধারা। সত্যিকারে খেটে খাওয়া মানুষ, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, সৎ, যোগ্য ও পারিশ্রমিক ব্যক্তি ব্যবসা চাঙ্গা করতে, মূলধন জোগান দিতে, অর্থনৈতিক কার্যক্রমে সহযোগিতা করতে সঞ্চয়কে বৃদ্ধি করে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে এবং অর্থ ও সামাজিক উন্নয়নে দারিদ্র্য বিমোচনে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগণের কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সচেষ্ট রয়েছে নিশান স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সোসাইটি।

সংস্থাটি দারিদ্র্য জনগোষ্ঠী ও চা শ্রমিকদের মধ্যে স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি, পরিবার পরিকল্পনা সেবা, সেনিটাইজেশন কর্মসূচি, প্রাথমিক শিক্ষা ও শিক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধি, বিনামূল্যে আইন সহায়তা প্রদান, দরিদ্র মা’দের মাতৃকালীন ভাতা প্রদান কর্মসূচী, সৌরবিদ্যুৎ প্রকল্প, বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি, বনায়ন কর্মসূচি, ভিক্ষুকমুক্ত করণ ও পূর্ণবাসন কর্মসূচি এবং হতদরিদ্রের মধ্যে ফেরতযোগ্য সংযোগ গ্রহণ ও আর্থিকভাবে স্বাবলম্বী করার নিমিত্তে ফেরতযোগ্য আর্থিক সহায়তা প্রদান করে আসছে।

এই বিষয়ে কথা বলতে মুঠোফোনে যোগাযোগ করা হলে নিশান স্বাস্থ্য পরিবেশ উন্নয়ন সোসাইটি’’ ও ‘‘নিশান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির’’ চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, এই সংগঠনটি সম্পূর্ণরূপে একটি অরাজনৈতিক সংগঠন, আমরা মূলত স্বাস্থ্য ও পরিবেশ সচেতন মূলক কার্যক্রম করে থাকি। এছাড়াও আমাদের নানামুখী কার্যক্রম অব্যাহত রয়েছে। যেমন আমরা ইতিমধ্যে ২০০৭ সাল থেকে এখন অব্দি সেনিটাইজেশন, স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা মূলক এবং উদ্বুদ্ধকরণ কর্মসূচি চলমান রেখেছি, নিশান স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সোসাইটি নিজস্ব অর্থায়নে ২০১০ সাল থেকে সঞ্চয় ও ঋণদান কর্মসূচি চলমান রেখেছি। ২০১৪ সাল থেকে নিশান সৌরবিদ্যুৎ প্রকল্প চলমান আছে, এছাড়াও আমাদের নানান কর্মসূচি এবং বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে।

সমাজে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে নিশান স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সোসাইটি কাজ করে যাচ্ছে। সদস্যদের সঞ্চয় মনোভাব সৃষ্টির জন্য তাদের মাঝে ফেরত যোগ্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। যাহার মাধ্যমে দারিদ্র্য জনগোষ্ঠী আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে থাকে।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews