1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তাওরাত ও বাইবেলে নবীজি (ﷺ) : মোস্তফা মোরশেদ সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সল, ৩২ রোগীকে ৩২ লাখ টাকার চেক বিতরণ চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন মানবাধিকার সংগঠনের নামে আইনশৃঙ্খলা বাহিনীর আদলে পোশাক ও অভিযান: জনমনে প্রশ্ন ও উদ্বেগ কোচিং ফি না দিলে ফরম পূরণ নয়! বাহুবলে সরকারি বিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ বিদেশে মিশনের কর্মীদের সন্তানের শিক্ষাব্যয়ের ৮৫ শতাংশ দেবে সরকার এইচএসসির ফল বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতায় পুনঃপরীক্ষার সুযোগ নিয়ে চুনারুঘাটের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন চিত্র: গাজীপুর হাই স্কুলে আবেদন, রাজার বাজারে রুটিন প্রকাশ চুনারুঘাটে প্রথমবারের মতো শুরু হচ্ছে চারদিনব্যাপী ‘তারুণ্যের উৎসব; ইসলামি বইমেলা’

চুনারুঘাটে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার সাথে ওসি’র মতবিনিময়

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

➖

মোহাম্মদ সুমন, চুনারুঘাট◾

চুনারুঘাটে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওসি নজরুল ইসলামের সাথে মতবিনিময় করে। ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার, উপজেলা হলরুমে শিক্ষার্থী মোঃ তোফাজ্জল মিয়ার পরিচালনায় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার  শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা বলেন, জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশের সর্বত্র সংস্কার চলছে এর ধারাবাহিকতায় চুনারুঘাটে আমরা আমূল পরিবর্তন আশা করছি, অপরাধী যত বড়ই হোক না কেন আইনশৃঙ্খলার উন্নতির লক্ষ্যে শিক্ষার্থীরা সর্বোচ্চ সহযোগীতা করবে পুলিশ প্রশাসনকে। পুলিশ কে জনতার পুলিশ হয়ে কাজ করার আহ্বান জানান শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষার্থীদের বক্তব্যে ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড ফুটে ওঠে। শিক্ষার্থীরা বলেন, এসব অপরাধ চিহ্নিত করে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে চুনারুঘাটের মানুষ উপকৃত হবে।

 

ওসি নজরুল ইসলাম বলেন, ফ্যাসিবাদী সকল ষড়যন্ত্র রূখতে আইনশৃঙ্খলার সর্বোচ্চ ব্যবহার করা হবে, এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় নেই। তাছাড়া চুনারুঘাটে চুরি, ডাকাতি, মাদক বাণিজ্য, অবৈধ ব্যবসাসহ সবকিছুর ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। ওসি আরো বলেন, যতদিন আমি সততার পথে থাকব ততদিন আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমার দ্বারা কোনো ভুল হলে সরাসরি ধরিয়ে দিবেন, কোনো মিথ্যাচারে কান দিবেন না। আইনশৃঙ্খলার সার্বিক উন্নতির লক্ষ্যে ছাত্র-জনতার সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন ওসি নজরুল ইসলাম।

 

দ.ক.সিআর.সুমন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews