1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর সুরেলা মাইকে চিকিৎসার নিশ্চয়তা, নাকি অসহায় মানুষের সঙ্গে প্রতারণা? শ্রীমঙ্গলের যে স্কুলে সন্তানদের সঙ্গে ক্লাস করেন অভিভাবকরাও আবারও ফিরছে গ্রাম সরকার, গণ্যমান্যদের সঙ্গে থাকছেন কৃষক-শ্রমিক-শিক্ষকও দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ শিশুদের নিরাপদ ভবিষ্যৎ: কতটা প্রস্তুত আমাদের সমাজ? তালিকায় নাম নেই, তাই মাতৃত্বকালীন ভাতাও নেই—বাহুবলে ‘কোটা পূর্ণ’ অজুহাতে বাদ পড়ছেন প্রকৃত দরিদ্ররা! চুনারুঘাটে এক মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড  হবিগঞ্জে বিশ্ব ডাক দিবস উপলক্ষে ‘মায়ের কাছে মনের কথা’ পত্রলিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত

চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি-২০২৪ এর বৃত্তি প্রদান 

মোহাম্মদ সুমন
  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

➖
মোহাম্মদ সুমন◾

চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি-২০২৪ এর বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার বিকাল ৩ ঘটিকায় আইডিয়াল স্কুল এন্ড কলেজ চুনারুঘাট ক্যাম্পাসে প্রতিষ্ঠান সভাপতি কাজী আব্দুল মোছাব্বিরের সভাপতিত্বে এবং বাহুবল দীননাথ ইনস্টিটিউশন এন্ড মডেল হাই স্কুলের সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুল এন্ড কলেজ চুনারুঘাটের পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হক, ইসলামি ব্যাংক চুনারুঘাট শাখার ম্যানেজার (অপারেশন) মিজানুর রহমান, কানাডা প্রবাসী সমাজকর্মী লুৎফুন্নাহার, সাবেক পৌর কাউন্সিলর জালাল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী খুরশিদ আলম, অভিভাবক সারোয়ার আলম আজাদ, সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন-শিক্ষার্থীদের মধ্যে নীতিনৈতিকতা তৈরিতে অভিভাবকদের সচেষ্ট থাকতে হবে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ভাষাগত দক্ষতার প্রতিও মনোযোগ বাড়ানোর তাগিদ দেন প্রধান অতিথি।

 

বৃত্তি পরীক্ষায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ১৮১জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫৭ জন বৃত্তি লাভ করে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে নগদ অর্থ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews