1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আহম্মদাবাদ ইউনিয়নে সালেহ উদ্দিন বাবরুর গণসংযোগ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ মাদক সেবনের অভিযোগে চুনারুঘাটে এক চা শ্রমিককে ৬ মাসের কারাদণ্ড কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল ইউএস বাংলা গ্লোবাল এসোসিয়েশন কর্তৃক সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত গাছ কাটা মামলায় জামিন পেলেন চুনারঘাট উপজেলা যুবদল নেতা সফিক মিয়া মহালদার মানুষের সন্ধানে- মোঃ রোকনুজ্জামান শরীফ সুরমা নদীর বালুমহাল নিয়ে উত্তেজনা, বন্ধ থাকায় কোটি টাকার ইজারা হুমকিতে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা চুনারুঘাটে ১ সপ্তাহে মনিপুরী সম্পাদায়ের ৪ ঘরে দুর্ধর্ষ চুরি ও ডাকাতি, পুলিশের দায়সারা বক্তব্য

বগুড়ায় দুই দিনব্যাপী কবি সম্মেলনের উদ্বোধন

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

কালনেত্র প্রতিনিধি◾

বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে দুই দিনব্যাপী কবি সম্মেলনের উদ্বোধন হয়েছে।

 

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০ টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কবি প্রাবন্ধিক আমিনুল ইসলাম।

 

উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ ও বগুড়া লেখক চক্রের উপদেষ্টা গবেষক ড. বেলাল হোসেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। বাচিক শিল্পী অলক পালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ জাকির হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ও বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক খৈয়াম কাদের।

 

শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া ইয়্যূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন, প্রগ্রেস শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা কবি মাহমুদ হোসেন পিন্টু। উদ্বোধনের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

উদ্বোধনের পূর্বে একটি কবি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews