রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
আহম্মদাবাদে বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক মতিউর রহমানকে সংবর্ধনা চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা  চুনারুঘাট শেকড় সামাজিক সংগঠনের ১১তম গৃহ মেরামতের জন্য অনুদান প্রদান জলবায়ু রক্ষায় বেশি করে বৃক্ষ রোপণ করুন- এমপি ডা. জীবন চুনারুঘাটে ভারতীয় শাড়ী ও ফটকাসহ ছাত্রলীগ নেতা হিরণ পুলিশের হাতে আটক শিক্ষক সংকটে ধুঁকছে মাধ্যমিক বিদ্যালয় চুনারুঘাটে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১১ আসামি গ্রেফতার চুনারুঘাটে যুবককে কুপিয়ে রক্তাক্ত, মোবাইল ছিনতাই  বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশা চুরি করতে এসে জনতার হাতে আটক ৩ চোর শায়েস্তাগঞ্জের ধর্ষণ মামলার পলাতক আসামি কিশোরগঞ্জ থেকে গ্রেফতার

বাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে জনসভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

ডেস্ক রিপোর্ট◾

মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের চেতনায় শোষণ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সমাজতন্ত্রের লড়াই বেগবান করার আহ্বান রেখে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৭তম বার্ষিকীতে বাসদ মৌলভীবাজার জেলা শাখার ‘জনসভা ও লাল পতাকা মিছিল’ মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে ১৭ নভেম্বর ২০২৪ রবিবার বেলা ২:৩০ ঘটিকার সময় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলতে থাকে।

 

বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে এবং জেলা সদস্য অ্যাডভোকেট আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত বাসদ মৌলভীবাজার জেলা শাখার জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ।

 

বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড আহসান হাবীব বুলবুল, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী, সহসভাপতি কাজল রায়, বাসদ জেলা সদস্য দীপংকর ঘোষ, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সদস্য বিপাশা দাশ গুপ্ত, আদিবাসী ফোরামের সদস্য ফ্লোরা বাবলী তালাং, বাসদ জেলা সদস্য রেহনোমা রুবাইয়াৎ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী ও সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর। জনসভার সমাবেশ পরবর্তীতে শহরে সুসজ্জিত লাল পতাকা মিছিলের মধ্য কর্মসূচির সমাপ্তি হয়।

 

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews