1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

চুনারুঘাটের চান্দপুর বাগান বাসস্ট্যান্ডের ৮টি দোকান পুড়ে ছাই!

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

➖

চুনারুঘাট প্রতিনিধি◾

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাঁনপুর বাগান বাসস্ট্যান্ড রোডস্থ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

আগুনে ওই মার্কেটের মুদি দোকান, টং দোকান, গ্যাস সিলিন্ডারের দোকান ও একটি ওয়ার্কসপ সহ মোট ৮টি দোকানের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের।

 

অগ্নিকান্ডটি গভীর রাতে সৃষ্টি হওয়ায় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের টিম পৌছানোর আগেই পুড়ে ছাই হয়ে যায় অধিকাংশ। এর মধ্যে কেউ কেউ মালামাল সরানোর চেষ্টা করেছেন। আবার আগুনে সব হারিয়ে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।

 

সোমবার (২১ অক্টোবর) রাত ৪টার দিকে আগুনের খবর পায় স্থানীয় চা বাগানের লোকজন। এরপর চুনারুঘাট ফায়ার সার্ভিসের একদল দমকলকর্মী গাড়ি নিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ কবির হোসেন বলেন, সোমবার রাত ৪টায় তারা আগুন লাগার খবর পান। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি এখনো।

 

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ৩নং দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান জনাব রুমন ফরাজী সাহেবের বড় ভাই মো: মুজিবুর রহমান স্বপন ফরাজী। তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সূদৃষ্টি প্রত্যাশা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন নিপেন মেম্বার, সুমন উরাং, মহিলা মেম্বার রুমা উরাং ও পঞ্চায়েত নেতৃবৃন্দ সহ অনেকেই।

 

উল্লেখ্য যে, ৩নং দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান জনাব রুমন ফরাজী পারিবারিক কাজে এলাকার বাহিরে থাকলেও উনার নির্দেশনায় ক্ষতিগ্রস্থদের পাশে পরিবারসহ পরিষদের অনেকেই নিয়োজিত আছেন। তিনিও সার্বক্ষনিক ব্যবসায়িদের সাথে ফোনে যোগাযোগ অব্যাহত রেখেছেন। এমনকি ইউএনও, পিআইও ও ওসি সাহেবদেরকে তিনি দূর্ঘটনার বিষয়টি অবগত করলে উনারাও ইতিমধ্যে দূর্ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।

দ.ক.সিআর.২৪

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews