বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

মাধবপুরে ছাত্রদলের স্বেচ্ছাসেবীদের উদ্যোগে পূজায় সড়কে শৃঙ্খলা রক্ষা

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

 

মাধবপুর প্রতিনিধি: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে দুর্গাপূজার নবমী উপলক্ষে জনসমাগম নির্বিঘ্ন করতে ছাত্রদলের কর্মীরা প্রশংসনীয় দায়িত্ব পালন করছেন। তেলিয়াপাড়া-নোয়াহাটি সড়কে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী ছাত্রদল নেতা-কর্মী সড়ক শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন।

উপজেলা ছাত্রদল নেতা মোজাম্মেল নূর জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা এই দায়িত্ব পালন করছে। এর মূল লক্ষ্য হলো দুর্গোৎসবকে নিরাপদ ও ঝামেলামুক্তভাবে সম্পন্ন করা। বিকেল সাড়ে ৩টা থেকে রাত পর্যন্ত তারা সড়কের যান চলাচল নিয়ন্ত্রণ করছেন। প্রতিটি ক্রসিং পয়েন্টে সতর্কতার সঙ্গে যানবাহন পরিচালনা করা হচ্ছে, ফলে দর্শনার্থীরা নিরাপদে উৎসব উপভোগ করতে পারছেন।

মাধবপুর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুমিত পাল জানান, ছাত্রদলের এই উদ্যোগের কারণে সড়কে শৃঙ্খলা বজায় রাখা সহজ হয়েছে। স্থানীয়রা এই স্বেচ্ছাসেবী কাজকে প্রশংসনীয় ও উদাহরণযোগ্য বলে অভিহিত করেছেন।

ছাত্রদলের নেতারা জানিয়েছেন, সামাজিক দায়িত্ব পালনই তাদের মূল লক্ষ্য। দর্শনার্থীরা তাদের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও তারা এমন দৃষ্টান্তমূলক ভূমিকা অব্যাহত রাখবেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews