1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

হবিগঞ্জে গণভোট উপলক্ষে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
হবিগঞ্জ প্রতিনিধি: গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে হবিগঞ্জ জেলায় জেলা পর্যায়ে এক ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে সোমবার (১৯ জানুয়ারি) জেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। তিনি তাঁর সভাপতির বক্তব্যে গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সুষ্ঠু ও নিরপেক্ষ গণভোট অপরিহার্য। তিনি ইমামদের মাধ্যমে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের আলোকে জনগণকে গণভোটে অংশগ্রহণে উৎসাহিত করার আহ্বান জানান।”
সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদের সম্মানিত ইমামবৃন্দ ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গণভোটের গুরুত্ব, ভোটার সচেতনতা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews