1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

শীতার্ত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

 

জামাল হোসেন লিটন।। তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।হবিগঞ্জ জেলার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী।

রোববার (১১ জানুয়ারি) সকালে ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে এ মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মোঃ আলীমুল আমীন, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল।

এ সময় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে এক হাজার (১,০০০)টি শীতবস্ত্র বিতরণ করা হয় এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে সিলেট অঞ্চলের অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, চলমান শীত মৌসুমে সিলেট বিভাগের অন্যান্য জেলাতেও শীতার্ত মানুষের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে বলে জানানো হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews