1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
জনগণের টাকা খরচ করা ছাড়াই বিটিভিতে বিশ্বকাপ চুনারুঘাটে স্বত্ত মোকদ্দমা থাকা অবস্থায় জমি বিক্রির পায়তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার তালিকায় অনিয়ম ও উৎকোচের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে সন্তানকে রক্ষা করুন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য মনোনীত ইয়াসির খান শিয়াবাদ ইসলামের ছদ্মনামে একটি ভ্রষ্ট বাতিল ফেরকা– আল্লামা ইমাম হায়াত চুনারুঘাটে তথ্য আপা উঠান বৈঠক অনুষ্ঠিত  চুনারুঘাট-মাধবপুর মানুষের স্বনির্ভরতার নাম শিল্পপতি সৈয়দ শাফকাত ২০ জুলাই এসএসসি ও সমমানের ফল, অপেক্ষায় ১৮ লাখ শিক্ষার্থী চুনারুঘাটে মেয়র মোহাম্মদ আলী নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চুনারুঘাটে সেনা অভিযানে মাদক ও ব্যবসায়ী আটক

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর রাত আনুমানিক ৫টা ৩০ মিনিটে চুনারুঘাট আর্মি ক্যাম্প (১৩ ইবি)-এর একটি টহল দল দেওরগাছ ইউনিয়নের রাজাপুর গ্রামে চেকপোস্ট স্থাপনকালে এ অভিযান পরিচালনা করে।

সেনা সূত্র জানায়, চেকপোস্ট চলাকালে হিরণ মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে মাদকসহ সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুনারুঘাট এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ইয়াকুব আলীর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তবে অভিযানের খবর পেয়ে ইয়াকুব আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে সেনাবাহিনী ইয়াকুব আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে তার দুই সহযোগী লিটন মিয়া (৩৩) ও জালাল মিয়া (৩০)-কে হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মোট ২ কেজি গাঁজা এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার মধ্যে ৩টি স্মার্টফোন রয়েছে।

আটককৃতদের মধ্যে লিটন মিয়ার পিতার নাম মনোয়ার আলী, জালাল মিয়ার পিতা তোয়্যেব আলী এবং হিরণ মিয়ার পিতা সাবু মিয়া।

সেনাবাহিনী জানায়, আটককৃত ব্যক্তিবর্গ ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। সময়োপযোগী হস্তক্ষেপ ও সমন্বিত প্রচেষ্টার ফলে পুরো অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে চুনারুঘাট আর্মি ক্যাম্প।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট