1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
ধর্ম পালনে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা- আসাদ ঠাকুর মাধবপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে শিমের আবাদ চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা

ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (২০ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকার সময় মৌলানা আজিজুর রহমান এর সভাপতিত্বে সাংবাদিক মীর জুবাইর আলম এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠিতা পরিচালক সাংবাদিক ইসমাঈল হোসেন বাচ্চু, গাজীপুর ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মালেক মেম্বার, সাংবাদিক ওয়াহিদুল ইসলাম জিতু, মাষ্টার মাহমুদুর রহমান, সাংবাদিক আব্দুল হাই প্রিন্স, সাংবাদিক উজ্জ্বল, হবিগঞ্জ এগ্রো লিমিটেড এর এডমিন আলাউদ্দিন, সমাজ সেবক সজল মিয়া ও ছাত্র ছাত্রীদের অভিভাবক সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি বলেন, এটি একটি দ্বীনি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে আপনারা সহযোগিতা করুন, সমাজ আলোকিত হবে। তিনি আরও বলেন, দলীয় মনোভাব না নিয়ে সকলই যার যার পক্ষ থেকে প্রতিষ্ঠানের জন্য কাজ করেন একদিন ইকরতলী মাদ্রাসা আপনাদের সন্তানদের জন্য হবে উজ্জ্বল ভবিষ্যত গড়ার উত্তম ঠিকানা। সুতরাং যিনি সমাজের ভাল কাজ করেন তাকে সহযোগিতা করুন।

আরও বলেন, আমার কাছে অত্যন্ত ভাল লেগেছে সাংবাদিক মীর জুবাইর সমাজের শিক্ষা বিস্তারের জন্য যে চেষ্টা করে যাচ্ছে তা কখনো শোধ করা যাবে না। এখানে দুনিয়া এবং আখেরাতের মঙ্গল রয়েছে। আপনাদের সন্তান কে মাদ্রাসা শিক্ষা দিন আপনার সন্তান আপনার আনুগত্য হবে।

সকল ছাত্র ছাত্রীদের হাতে হবিগঞ্জ এগ্রো লিমিটেড এর পক্ষ থেকে খাতা কলম তোলে দেয়া হয়। পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews