বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

কাশিয়ানীতে যুবকের লাশ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

 

শেখ শোভন আহমেদ: গোপালগঞ্জের কাশিয়ানীতে রাস্তার পাশ থেকে ওবায়দুর সিকদার (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার হরিদাসপুর পশ্চিমপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওবায়দুর সিকদার কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ সিকদারের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে পিকনিকের কথা বলে বাড়ি থেকে বের হয় ওবায়দুর। কিন্তু রাতে আর সে বাড়ি ফেরেনা এবং তার ফোনও বন্ধ পাওয়া যায়।

রবিবার সকালে স্থানীয়রা ওই যুবকের লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে যুবকের লাশ উদ্ধার করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কেউ হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews