1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

রতিগ্রাম বিএল হাইস্কুলে অভিভাবক সমাবেশ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

মো: সেকেন্দার আলী, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রতিগ্রাম বিএল হাইস্কুলে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে আয়োজিত এ সমাবেশে অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে সামাজিক অপরাধ প্রতিরোধ, কিশোর অপরাধের কারণ ও প্রতিকার, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার থেকে সৃষ্ট ঝুঁকি, নৈতিক শিক্ষা, সামাজিক দায়িত্ব ও অভিভাবকদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “অভিভাবক ও শিক্ষকদের সচেতনতা ছাড়া মাদক, সাইবার ক্রাইম ও কিশোর অপরাধ দমন সম্ভব নয়।”

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সুশিক্ষা ও চরিত্র গঠনে পরিবার, বিদ্যালয় ও সমাজের সমন্বিত ভূমিকা অপরিহার্য।

এসময় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী এবং স্থানীয় অভিভাবকরা উপস্থিত ছিলেন। তারা এ ধরনের উদ্যোগকে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক উন্নয়নের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট