বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

নাগেশ্বরীতে পুকুর থেকে শত বছরের বৃদ্ধার লাশ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

 

মো: সেকেন্দার আলী লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বাড়ির পাশের একটি পুকুর থেকে বছির উদ্দিন (১০০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার কচাকাটা থানার শিঙ্গিমারী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরিবারের প্রথম পক্ষের সন্তানদের অভিযোগ- বছির উদ্দিনকে পরিকল্পিতভাবে পানিতে ফেলে হত্যা করেছে দ্বিতীয় পক্ষের সন্তানরা। তবে দ্বিতীয় পক্ষের দাবি, পুকুরে গরুকে গোসল করাতে গিয়ে দুর্ঘটনাবশত তিনি পানিতে পড়ে মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ২.১১ একর জমি দ্বিতীয় পক্ষের দুই সন্তানের নামে লিখে দেন বৃদ্ধ বছির উদ্দিন। এরপর থেকেই প্রথম ও দ্বিতীয় পক্ষের সন্তানদের মধ্যে বিরোধ চলছিল। মৃত্যুর আগে তিনি দ্বিতীয় পক্ষের বাড়িতেই বসবাস করছিলেন।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews