1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ :
ধর্ম পালনে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা- আসাদ ঠাকুর মাধবপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে শিমের আবাদ চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা

তেলিয়াপাড়া চা বাগান এমডি’র পরিবেশ বান্ধব উদ্যোগ

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

➖

নাহিদ মিয়া, মাধবপুর: হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে পরিবেশ সংরক্ষণ ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত এবং ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে জাতীয় টি কোম্পানি (এনটিসি) এর চেয়ারম্যান মামুন রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এস এম জিয়াউল আহসান এই কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান মামুন রশিদ বলেন, চা বাগানের লেকে মাছের পোনা অবমুক্তকরণ এবং গাছের চারা রোপণ একটি যুগান্তকারী পরিবেশবান্ধব উদ্যোগ। এতে করে শুধু মাছ উৎপাদন বাড়বে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা ও আমিষের চাহিদা পূরণেও ভূমিকা রাখবে। তিনি আরও জানান, রুই, কাতলা, মৃগেল, ব্রিগেডসহ বিভিন্ন প্রজাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে এবং লেকের চারপাশে ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়েছে, যা অক্সিজেন বৃদ্ধির পাশাপাশি পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করবে। এসময় এনটিসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এস এম জিয়াউল আহসান বলেন, এই উদ্যোগের মাধ্যমে শুধু মাছ ও গাছের উৎপাদনই বাড়বে না, বরং প্রাকৃতিক ওষুধের উৎসও তৈরি হবে। চা বাগানের আশেপাশের মানুষের জন্য এই গাছগুলো ভেষজ চিকিৎসার দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনটিসি’র মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পাত্রখলা চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রফিকুল ইসলাম, তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বাগানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews