1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রবাসী পিতার আদুরে কন্যা রানিছার সাফল্যে পরিবারের উচ্ছাস শ্রীমঙ্গলে বিপুল ইয়াবাসহ দুইজন গ্রেফতার নাসিরনগরে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল মাদ্রাসা সুপারের মরদেহ ‎বাহুবল স্ট্যান্ড দখল নিয়ে সিএনজি টমটম চালকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০ ‎ লালচান্দ চা বাগান উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী পেল বৃত্তি মেধার স্বীকৃতি : বানিয়াচংয়ে ৩২২ শিক্ষার্থীকে পুরস্কৃত করলো কিন্ডারগার্টেন এসোসিয়েশন শব্দকথা শরৎ উৎসব ২০২৬-এ ঋতুবৈচিত্র্যের সঙ্গে শেকড়ের সংস্কৃতির পরিচয় ঘটানোর আহ্বান চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক আহত ছোটবেলা থেকেই পরিবেশ সচেতনতার শিক্ষা, ঘরগাঁওয়ে ব্যতিক্রমী উদ্যোগ

ছোটবেলা থেকেই পরিবেশ সচেতনতার শিক্ষা, ঘরগাঁওয়ে ব্যতিক্রমী উদ্যোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

শিশুরাই আগামীর ভবিষ্যৎ। ছোটবেলা থেকেই তাদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা, পরিচ্ছন্নতার অভ্যাস এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ তৈরি করা গেলে ভবিষ্যতে একটি সুস্থ, সুন্দর ও সবুজ সমাজ গড়ে তোলা সম্ভব। এই ভাবনা থেকেই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঘরগাঁও গ্রামে আয়োজন করা হয় ব্যতিক্রমী পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি ‘প্লাস্টিকের বিনিময়ে শিক্ষা উপকরণ’।

মো. খালিদ হাসানের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে গ্রামের শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তারা গ্রামের রাস্তা, রাস্তার পাশ, বাজার ও আশপাশের বিভিন্ন স্থান থেকে ফেলে দেওয়া প্লাস্টিক সংগ্রহ করে। পরে সংগৃহীত প্লাস্টিকের বিনিময়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ।

কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্লাস্টিক দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি নিজেদের আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ববোধ গড়ে তোলার চেষ্টা করা হয়। শিশুদের এ কার্যক্রম দেখে স্থানীয় মানুষের মধ্যেও পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ে।

শিক্ষার্থীদের উৎসাহিত করতে যারা সবচেয়ে বেশি প্লাস্টিক সংগ্রহ করেছে, তাদের মধ্য থেকে পাঁচজনকে ‘পরিবেশ বন্ধু সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন-

১. মো. রেজুয়ানুল হাসান
২. হোসাইন মোহাম্মদ শাহাদাৎ
৩. মো. হাবিবুর রহমান তাহিম
৪. মোছা. তনিমা আক্তার
৫. মো. নাহিদ মিয়া

সম্মাননা প্রদানে হাফেজ হাবিবুর রহমান সহযোগিতা করেন। সম্মাননা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন আনন্দিত হয়, তেমনি অন্যরাও পরিবেশ রক্ষার কাজে অংশ নিতে উৎসাহিত হয়।

আয়োজক মো. খালিদ হাসান বলেন, শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলা প্রয়োজন। শুধু বইয়ের পাতায় পরিবেশ সম্পর্কে শেখানো নয়, বাস্তব কাজের মাধ্যমে শিশুদের পরিবেশ রক্ষার সঙ্গে যুক্ত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ শিশুদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা তৈরির পাশাপাশি পুরো সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে পারে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews