1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

মাধবপুরে আউলিয়াবাদ রামকেশব উচ্চ বিদ্যালয়ে এক যুগেও হয়নি অভ্যন্তরীণ অডিট

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
➖
নাহিদ হাসান, মাধবপুর: হবিগঞ্জের মাধবপুর উপজেলার আউলিয়াবাদ রামকেশব উচ্চ বিদ্যালয়ে গত এক যুগ ধরে অভ্যন্তরীন অডিট করানো হচ্ছে না।” এ বিষয়ে বিদ্যালয়টির কয়েকজন শিক্ষক প্রধান শিক্ষক সৈয়দ আসাদুজ্জামানকে দায়ী করে প্রায় তিন মাস আগে এর প্রতিকার চেয়ে হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, অভ্যন্তরীন অডিট না হওয়ার কারনে  বিদ্যালয়ের আয় ব্যয় সম্পর্কে কর্মরত শিক্ষকদের কিছুই জানা নেই।” শিক্ষকেরা এ বিষয়ে প্রধান শিক্ষককে বারবার বললেও প্রধান শিক্ষক আসাদুজ্জামান তাদের কথায় কর্ণপাত না করে নিজের ইচ্ছামত প্রতিষ্টান পরিচালনা করায় বিদ্যালয়ের তহবিলের অর্থ আত্মসাতের আশংকা করছেন সহকারী শিক্ষকেরা।” তারা প্রধান শিক্ষকের এমন স্বেচ্ছাচারিতা ও কর্তৃত্ব বহির্ভূত কর্মকান্ডের প্রতিকার দাবি করেছেন।”
অভিযোগটি যথাযথভাবে তদন্তপুর্বক প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামকে দায়িত্ব দিয়েছেন জেলা প্রশাসক।” জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যান শাখার সহকারী কমিশনার আল নাসরুম বিন আকন স্বাক্ষরিত পত্রে গত  ২২ মে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হলেও গত ২ মাসেও তদন্তের কোনো অগ্রগতি নেই বলে স্কুল সূত্রে জানা গেছে।”
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান কে বক্তব্য নেওয়ার জন্য গত কয়েকদিন একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।” মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম জানান, তদন্ত চলমান।”
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার ফরিদা নাজমীনের সাথে যোগাযোগ করলে তিনি জানান,  ‘এ বিষয়টি আমার ঠিক জানা নেই।খোঁজখবর নিয়ে বলতে পারবো।”
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews