1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

সাবেক আইনজীবী মরহুম আবুল খায়ের সাহেবের পঞ্চম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫

মীর জুবাইর আলম

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী  জারুলিয়া গ্রামের মরহুম আলহাজ্ব আবুল হোসেন সাহেবের সুযোগ্য সন্তান হবিগঞ্জ জেলা জজ কোটের সিনিয়র আইনজীবী মরহুম আবুল খায়ের সাহেবের ৫ম মৃত্যু বার্ষিকী ও কুলখানি আয়োজন সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার  দুপুর ২.০০  ঘটিকায় মরহুমের গ্রামের বাড়িতে বিশেষ দোয়ার মাধ্যমে এলাকার ধনী গরীব আত্মীয় স্বজনসহ সকল শ্রেণীপেশার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়।

মরহুমের আপন ছোট ভাই ফরহাদ হোসেন জানান, আজকের এ আয়োজনে আমাদের এলাকার সকল প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা উপস্থিত হয়ে প্রমান করছেন আমার বড় ভাই মরহুম এডভোকেট আবুল খায়ের সাহেব এলাকার গরীব ধনী সকলের শ্রদ্ধেয় ব্যাক্তি ছিলেন। তিনি যেমন মানুষ কে বিপদে সহযোগিতা করতেন তেমনি এলাকার মানুষ তাঁর ডাকে সারা দেন। তার মৃত্যুর পর এলাকায় সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছিল।

মরহুমের বাবা মরহুম আবুল হোসেন সাহেব জীবিত থাকা অবস্থায় এলাকার মানুষের শিক্ষা মান উন্নয়নে প্রতিষ্ঠা করেছিলেন জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, জারুলিয়া বাজার, জারুলিয়া বাজার জামে মসজিদ, চিকিৎসা জন্য স্হাপন করেছেন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাথমিক বিদ্যালয়, সরকারি ভূমি অফিস সহ এলাকার উন্নয়নে এসব প্রতিষ্ঠানের জন্য দান করেছেন শত কোটি টাকার সম্পদ।

মরহুম আবুল খায়ের সাহেবের মৃত্যুর পর মরহুমের দুই কন্যা সন্তান বড় মেয়ে হলেন শিরিন সুলতান। তিনি বর্তমানে বাংলাদেশ কারিগরী বোর্ডের মহাপরিচালক শোয়াইব আহমেদ খানের স্ত্রী। ছোট মেয়ে তাসলিমা সুলতানা তিনি আমেরিকার সরকারি চাকুরীতে কর্মরত আছেন। আর এবার তিনিই স্বামী সহ পবিত্র হজ্জ পালন করে বাড়িতে এসে বাবার কুলখানি সম্পন্ন করেন এবং এলাকা বাসি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট